তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ  বিস্ফোরণ। শনিবার এই বিস্ফোরণটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধনগর জেলায়। এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত  নিহত হয়েছেন  ৯ জন এবং ১০জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে এসে উপস্থিত রয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজি তৈরির কারখানাসহ চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী সহ উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে শিবকাশী সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর , এদিনের বিস্ফোরণের ঘটনায়  নিহতদের মধ্যে  নারীও রয়েছেন। জানা গেছে যে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের জন্য ৩ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এই ঘটনাটি ভেম্বাকোট্টাই থানা সীমানার অধীনে ঘটেছে । ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে কি করে এই ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। তবে এদিন আচমকাই এই বিস্ফোরণের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫