৯ মাসের অন্তঃসত্ত্বাকে নির্মম অত্যাচার শ্বশুরবাড়িতে, বাধ্য হয়ে থানায় বধূ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বেঙ্গালুরুতে নয় মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেছেন ৩৪ বছর বয়সি জ্যোতি পাণ্ডে। দক্ষিণ মহিলা থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বারাণসীতে অনুরাগ পাণ্ডের সঙ্গে জ্যোতির বিয়ে হয়। পরবর্তীতে স্বামীর কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে বসবাস শুরু করেন। জ্যোতির দাবি, বিবাহের প্রথম কয়েক বছর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। কিন্তু প্রথমবার গর্ভবতী হওয়ার পর থেকেই স্বামীর আচরণে পরিবর্তন আসে। তার অভিযোগ, ভিত্তিহীন সন্দেহের জেরে তাকে নিয়মিত মানসিক চাপ ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়।

এফআইআর-এ উল্লেখ, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিকবার তাঁকে হেনস্তা করা হয়েছে। তামিলনাড়ুতে থাকার সময়ও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে অশান্তিতে জড়িয়ে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ। দ্বিতীয়বার গর্ভধারণের পর আবারও তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে দাবি জ্যোতির। এমনকি নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তার শারীরিক অবস্থার তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পর কিছুদিন তিনি মায়ের বাড়িতে আশ্রয় নেন। মহিলা হেল্পলাইনে কাউন্সেলিংয়ের পর আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের