Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে দূষিত জল খেয়ে অসুস্থ ৯১ জন

Share:

নিজস্ব প্রতিনিধি : মহারাষ্ট্রে দূষিত জল সেবন করে অসুস্থ হয়ে পড়লেন ৯১ জন। জানা গিয়েছে, কুয়োর জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। পেটের অসুখ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নানদেদ জেলার মুগাঁও টান্ডা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই গ্রামে ১১০টি ঘর রয়েছে, ৪৪০ জন লোকের বাস। প্রশাসনের তরফে জানা গিয়েছে, ৪৪০ জনের মধ্যে ৯১ জন দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক বালাজি শিন্দে জানিয়েছেন, এদের মধ্যে কারো কারো পেটে ব্যথা শুরু হয। কারোর আবার পাতলা পায়খানা হতে শুরু করে। অসুস্থ ৯৩ জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, একদল চিকিৎসককে মুগাঁও টান্ডা গ্রামে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়লেন গ্রামবাসীরা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে কুয়োর জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামবাসীরা, সেই কুয়োকে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের ব্যবহারের জন্য কাছের একটি ফিল্টার প্ল্যান্ট খুলে রাখা হয়েছে।

 

 

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?