হবু বরের চোখের সামনেই নাগরদোলা থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বাগদত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: হবু বরের চোখের সামনেই নাগরদোলা থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বাগদত্তা। ঠিক এক মাস পর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে একটি বিনোদন পার্কে।

মৃত যুবতীর নাম প্রিয়াঙ্কা। গত বৃহস্পতিবার তিনি হবু স্বামী নিখিলের সঙ্গে দক্ষিণ পশ্চিম দিল্লির কাপাসেরায় ফান অ্যান্ড ফুড ওয়াটার পার্কে এসেছিলেন। নাগরদোলা চড়ার সময় আচমকা সাপোর্টিং স্ট্যান্ড বা হাতল ভেঙে উঁচু থেকে নীচে পড়ে যান প্রিয়াঙ্কা। গুরুত্বর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান নিখিল ও অন্যান্যরা। যুবতীর মাথার খুলি সহ হাত, পা, হাঁটুতে ভয়ঙ্কর চোট লেগেছিল। তাই বহু চেষ্টা সত্ত্বেও চিকিৎসকদের পক্ষে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার।

২০২৩ সালে প্রিয়াঙ্কা ও নিখিলের বাগদান সম্পন্ন হয়য়। তাঁদের বিয়ে ঠিক হয় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। প্রিয়াঙ্কা চেয়েছিলেন বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াতে। উপার্জনশীল হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন তিনি। নয়ডার একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন যুবতী।

প্রিয়াঙ্কার পরিবার থাকে চাণক্যপুরীতে। তাঁরাও মেয়ের চিন্তাভাবনার গুরুত্ব বুঝে দেরি করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মৃতের ভাই মোহিত জানিয়েছেন নিখিল ও প্রিয়াঙ্কা উভয়েই উভয়ের সিদ্ধান্তকে সম্মান করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ওয়াটার পার্কে গিয়েছিলেন হবু দম্পতি। প্রথম দিকে তাঁরা অন্যান্য ওয়াটার গেম্মগুলি উপভোগ করেন, তারপরের যান রোলার কোস্টারের কাছে। সন্ধ্যে ৬ টা ১৫ নাগাদ আচমকা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ মেডিকেল রিপোর্ট এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৮৯ (প্রাণী বা যন্ত্রপাতির প্রতি অবহেলা) এবং ১০৬ (অবহেলার কারণে হত্যা নয় এমন অপরাধমূলক হত্যা) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ফান অ্যান্ড ফুড ভিলেজের ব্যবস্থাপনার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পার্কের যে অংশে দুর্ঘটনাটি ঘটেছে সেই অংশটি বন্ধ রয়েছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার