যৌন নির্যাতনের শিকার ৬ মাসের শিশুকন্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ফের নক্কারজনক ঘটনা। ছয়মাসের নবজাতক কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত। বর্তমানে শিশুর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের সম্বল জেলায় এই ঘটনাটি ঘটেছে। ওই শিশুর পরিবার বাদাউন এলাকার বাসিন্দা। শিশুর মা সম্বলে তাঁর বাবা-মায়ের সঙ্গে নবজাতক শিশুটিকে নিয়ে দেখা করতে এসেছিলেন। অভিযুক্ত ২০ বছর বয়সী যুবক সঞ্জীব মহিলার বাবার বাড়ির অদূরেই থাকেন। শিশুটিকে নিজের বাড়িতে খেলার জন্য সঙ্গে নিয়ে যান যুবক। কিছুক্ষণ পরেই শিশুর কান্না শুনে ছুটে আসেন মা। তিনি দেখেন, শিশুকন্যাটি নগ্ন ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা।

মহিলার পরিবার ও স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল। অতিরিক্ত এসপি শিরীষ চন্দ্র বলেন,  তাঁরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, পকসো আইনের ৫ ও ৬ ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত যুবক অপরাধ স্বীকার করেছেন। তাঁকে সম্বল কারাগারে পাঠানো হয়েছে।  

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর