দিল্লিতে পানশালায় ঢুকতে বাধা, তরুণীর পোশাক হ্যাঁচকা মেরে ছিঁড়ল বাউন্সার  

বাউন্সার পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পানশালায় ঢোকার জন্য তরুণীর থেকে বাউন্সার পয়সা চেয়েছিল। পয়সা দিতে অস্বীকার করায় বাউন্সার হ্যাঁচকা টানে তরুণীর পোশাক ছিঁড়ে ফেলে। পরে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার চোটে তরুণী রাস্তায় পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধু তাঁকে দিল্লির এমসে ভর্তি করে। বাউন্সার পলাতক। দিল্লি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

পানশালার মালিক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনারকে (আইন-শৃঙ্খলা) চিঠি দিয়েছেন। সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। স্পেশ্যাল কমিশনারকে পাঠানো চিঠিতে লিখেছেন, প্রত্যেক মাসে স্থানীয় থানাকে পাঁচ লক্ষ টাকা করে দিতে হয়। একবার সে থানাকে তোলা পাঠাতে অস্বীকার করলে থানা থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর রাত একটা নাগাদ চারটি ছেলে এবং তিনটি মেয়ে তাঁর পানশালায় আসে। প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল। তারা পানশালার কর্মীদের সঙ্গে অভব্য ব্যবহার করে। পানশালার কর্মী ভদ্রব্যবহার করতে বললে তারা উল্টে হুমকি দেয়। জানায়, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে।

পানশালার মালিক জানিয়েছেন, সেদিন রাতে ঠিক কী হয়েছিল, সেটা তাদের সিসিটিভি ক্যামেরায় ধরা আছে। পুলিশ চাইলে সেই নজরক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। স্পেশ্যাল কমিশনারকে লেখা চিঠিতে তিনি বলেছেন, তাঁর কয়েকজনকর্মী পুলিশ তুলে নিয়ে লকআপে আটকে রেখেছে। চলছে তাদের ওপর অত্যাচার।

অন্যদিকে, দিল্লির এমসে ভর্তি তরুণীর সঙ্গে পুলিশ কথা বলেছে। একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা। পলাতক বাউন্সারকে খুঁজে শুরু হয়েছে তল্লাশি। 

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩