রাজস্থানের ভরতপুরে বিমান দুর্ঘটনা, মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার আরও দুই বিমান

মোরেনাতে মহড়া চলাকালীন দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক বিমান দুর্ঘটনা রাজস্থানের ভরতপুরে। দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেল চার্টার্ড বিমান। দুর্ঘটনার পর ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। বিমানটি বায়ুসেনার বিমান বলে জানা গিয়েছে। রাজস্থানের ভরতপুরে এই বিমান দুর্ঘটনার পাশাপাশি বায়ুসেনার আরও দুটি যুদ্ধবিমান ভেঙে পড়ল মধ্যপ্রদেশের মোরেনাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ভরতপুরের উচাইন থানা এলাকায় পিংগোরা রেলওয়ে স্টেশনের কাছে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তদন্তকারীদের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে চাটার্ড বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। তবে রাস্তা খারাপ হওয়ায় গাড়ি নিয়ে ত্রাণ কাজে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয় উদ্ধারকারীরদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বাতাসে থাকতেই আগুন ধরে যায়। আগুন লাগার অনেক পরেই বিমানটি মাটিতে পড়ে যায় বলে স্থানীয়দের দাবি। ভরতপুর জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অন্যদিকে মধ্যপ্রদেশের মোরেনাতে বায়ুসেনার দুই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়ল। দুই যুদ্ধবিমান সুখোই ৩০ (Sukhoi-30) এবং মিরাজ ২০০০ (Mirage 2000)। একইদিনে ভারতীয় বায়ুসেনার তিন যুদ্ধবিমান ভেঙে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে। মহড়া চলাকালীন দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মোরেনার জেলাশাসক জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পাইলটদের SU-30 থেকে নিরাপদে বের করে দেওয়া হয়েছে এবং তাঁরা সামান্য আঘাত পেয়েছেন। মোরেনার ডিসি অঙ্কিত আস্থানা জানিয়েছেন, ‘পাইলটদের জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে।

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯