নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার প্রাক্তন NSG কমান্ডো, যুক্ত ছিলেন মুম্বইয়ে ২৬/১১সন্ত্রাসবিরোধী অভিযানে

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: চাঞ্চল্যকর ঘটনা!  রাজস্থানে গ্রেফতার জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর (NSG) এক প্রাক্তন কমান্ডো। জানা গিয়েছে মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো বজরং সিং ২৬/১১ মুম্বইয়ের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিলেন। এমনকি রাজস্থান পুলিশ বজরং সিং-কে  গাঁজা চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে ঘোষণা করেছে।     

বুধবার রাতে চুরু থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বজরং সিং  তেলেঙ্গানা এবং ওড়িশা থেকে রাজস্থানে গাঁজা পাচারের সাথে জড়িত ছিলেন, ডিআইজি বিকাশ কুমার জানিয়েছেন, প্রাক্তন কমান্ডো ২০০ কেজি নিষিদ্ধ মাদক সহ ধরা পড়েছেন। সিকার জেলার বাসিন্দা সিং তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পুলিশের রাডারে ছিলেন। তাকে ধরে দিতে পারলে ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করার কথা জানানো হয়েছিল। পুলিশ জানিয়েছে যে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) এবং মাদকবিরোধী টাস্ক ফোর্স (ANTF) পরিচালিত 'অপারেশন গাঞ্জনে'-এর আওতায় দুই মাসের অক্লান্ত প্রচেষ্টার  বজরং সিংকে  গ্রেফতার করা হয়েছে।
এটিএস এবং এএনটিএফ দল দুই মাস ধরে বজরং সিং -এর পিছনে ছিল। তারা গাঁজা ব্যবসার মূল হোতাদের সাথে যোগসূত্র খুঁজছিল। যদিও সিং-এর নাম অনেক পরে সামনে এসেছে। তিনি তার পরিচয় গোপন করার চেষ্টা করেছিল। গ্রেফতারি এড়াতে ভুয়া মোবাইল আইডি ব্যবহার করে এবং প্রত্যন্ত গ্রামে লুকিয়ে ছিল। পুলিশ তার রাঁধুনির মাধ্যমে তার উপর নজর রেখেছিল। তবে প্রাক্তন সেনা কর্তার  বিশ্বস্ত গৃহকর্মী, রাঁধুনি চোরাচালান ব্যবসায় জড়িত ছিলেন না। তার আত্মীয়দের সাথে তার যোগাযোগের মাধ্যমে প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল চুরু-রতনগড়ের দিকে ইঙ্গিত করে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়।  সেখান থেকেই পুলিশ বজরং সিং-এর সম্ভাব্য আস্তানাগুলি সনাক্ত করতে সাহায্য করে।   বুধবার পুলিশের প্রচেষ্টা সফল হয় যখন তারা সিং-কে মোটরসাইকেল চালাতে দেখে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করেনি কারণ তারা বুঝতে পেরেছিল যে একজন প্রাক্তন কমান্ডোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ বিপজ্জনক হতে পারে। তারা চুপচাপ তার গোপন আস্তানায় তার পিছনে পিছনে যায় এবং সঠিক পরিকল্পনার পরেই একটি আকস্মিক অভিযান চালায়। 

জেনে  নিন বজরং সিং-এর পরিচয়
উল্লেখ্য,  বজরং সিং দশম শ্রেণীর পরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর ছয় ফুট লম্বা গঠন এবং ফিটনেসই সীমান্ত নিরাপত্তা বাহিনীতে (BSF) ক্যারিয়ার গড়তে সক্ষম করেছিল। বিএসএফ কনস্টেবল হিসেবে চাকরি করার সময়, তিনি পাঞ্জাব, অসম, রাজস্থান, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে  কাজ করেছেন। দেশের নিরাপত্তার প্রতি তাঁর নিষ্ঠা  অফিসারদের নজরে আসে এবং তাকে দেশের অভিজাত সন্ত্রাস দমন বাহিনী, এনএসজি-তে নির্বাচিত করা হয়। তিনি সাত বছর কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসজি-তে চাকরির সময়, তিনি ২০০৮ সালে ২৬/১১ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেন। যে মানুষ এক সময়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের সীমান্ত রক্ষা করেছিলেন এবং মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনিই বর্তমানে মাদক পাচারের সঙ্গে যুক্ত। 
 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে