নাবালিকাকে প্রকাশ্যে গণধর্ষণ, বিবস্ত্র অবস্থায় ফিরল বাড়ি

দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, মোরাদাবাদ: এক ন্যক্করজনক ঘটনার সাক্ষী মোরাদাবাদ। নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে ধর্ষণ, পরে তাঁকে বিবস্ত্র করে বাড়ি ফিরতে বাধ্য করা হল। আর সব কিছুই হয়েছে প্রকাশ্যে। ঘটনাস্থলের আশেপাশে যারা ছিল তাদের মধ্যে অনেকেই চুপচাপ ওই ঘটনা দেখেছে। অনেকে আবার মোবাইলে নগ্ন নাবালিকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দু সপ্তাহ আগে। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড হয়েছে বুধবার। আপলোড হওয়া ভিডিয়ো দেখে পুলিশ নড়েচড়ে বসেছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। দায়ের হয়েছে এফআইআর।

পুলিশ এই ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, নির্যাতিতা পাশের একটি গ্রামের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে পাঁচ বাহুবলী তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতন সহ্য করতে না পেরে নাবালিকা চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে কয়েকজন ছুটে যায়। একসঙ্গে এতজনকে দেখে বাহুবলীরা ঘাবড়ে নির্যাতিতার ফেলে তার জামা-কাপড় নিয়ে পালায়। ওই অবস্থায় নাবালিকা বাড়ি ফেরে এবং পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ রুজু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)সন্দীপ কুমার জানিয়েছে, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে তৈরি করা হয়েছে বিশেষ দল। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।

উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছুদিন আগে গর্বের সঙ্গে বলেছিলেন, উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো। এই ঘটনা তাঁর ওই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল।

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে