সিনেমায় কাজ দেওয়ার নাম করে তোলা অশ্লীল ভিডিও ভাইরাল, থানায় মডেল

সিনেমায় কাজ দেওয়ার নামে উঠতি মডেলদের নীল ছবি বা অশ্লীল ভিডিও শ্যুট করার ঘটনা বারবারই সামনে আসে। এবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউ শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমায় কাজ দেওয়ার নামে উঠতি মডেলদের নীল ছবি বা অশ্লীল ভিডিও শ্যুট করার ঘটনা বারবারই সামনে আসে। এবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউ শহরে এমনই এক ঘটনা সামনে এল। তবে সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল। এক মডেলের অভিযোগের ভিত্তিতে লখনউ-র বিভূতিখণ্ড থানার পুলিশ দুই মহিলা-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, ওই উঠতি তরুণী মডেল লখনউ শহরের মদিয়াবন এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে বৈষ্ণবী ফিল্ম প্রোডাকশন নামে একটি ওয়েব সিরিজ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। তাঁকে ওয়েব সিরিজে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অডিশনে ডাকা হয়। তাঁর অভিযোগ দিয়া ভার্মা নামে এক মহিলার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল। এরপর বিভূতিখণ্ড এলাকার এক গেষ্টহাউসে ডাকা হয় তাঁকে। অভিযোগ সেখানে তাঁকে ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক খাওয়ানো হয় এরপর কিছু পোশাক দিয়ে সেগুলি পড়ে আসতে বলা হয়।

ওই পোশাক পরিবর্তনের সময় তাঁর নগ্ন ভিডিও রেকর্ড করার অভিযোগ উঠেছে। পরে সেই ভিডিও দেখিয়ে তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা চায় দিয়া ভার্মা নামে ওই মহিলা। না দিলে সেগুলি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয়। আর সেই টাকা জোগার করতে না পারায় ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় দুষ্কৃতীরা। পরে ওই মডেল নিজের মোবাইলে লিঙ্ক মারফৎ সেই সেই ভিডিও পান। এরপরই বিভূতিখণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর সকলেই পলাতক।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই