ভূস্বর্গে শাহি সফরের আগের দিনই জঙ্গি হামলা, শহীদ পুলিশকর্মী

ঘটনায় আহত আরও এক

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: দেশ যখন শারদোৎসবে মাতোয়ারা, সেই  সময় ভূস্বর্গ থেকে এল দুঃসংবাদ।

জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। সিআরপিএফ-য়ের এক জওয়ান গুরুতর আহত। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনকাউন্টারের ঘটনাটি ঘটে পুলওয়ামায়। ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বিশাল বাহিনী। 

কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে টুইট করে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে খবর আসে, পুলওয়ামায় সশস্ত্র জঙ্গিদের একটি দল আত্মগোপন করে রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে সেখানে তল্লাশি শুরু করে। জঙ্গলে আত্মগোপন করে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে বাহিনীও পাল্টা গুলি চালায়। জঙ্গিদের ছোড়া বুলেটে এক পুলিশকর্মী শহীদ হয়েছেন। ঘটনায় আরও একজন গুরুতর জখম। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আরও বাহিনী। তারা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।   

প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের জম্মু-কাশ্মীর সফর শুরু হচ্ছে। তার আগের দিন জম্মু-কাশ্মীরের বুকে ঘটে গেল জঙ্গি হামলা। রাজ্যের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে সোমবার ভূস্বর্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু-কাশ্মীর প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। করবেন জনসভাও। একটি জনসভা রাজৌরিতে, দ্বিতীয়টি বারামুল্লা জেলায়। স্বাভাবিক ভাবে সফরের আগের দিন জঙ্গি হামলার ঘটনায় প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন। প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার কাজ শুরু হয়েছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে