উপহাসের জবাব! মাত্র ২ ফুট উচ্চতা নিয়ে নামী কলেজের অধ্যাপক, জানুন বৃন্দানীর লড়াইয়ের গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে কোনও ব্যক্তির উচ্চতা নয় বরং তাঁর সাহসই তাঁকে সকলের থেকে আলাদাঁ করে তোলে। গুজরাটের বৃন্দানি প্যাটেল সেই কথাই আরও একবার প্রমাণ করেছেন। বুঝিয়ে দিয়েছেন উচ্চতা সাফল্যের পথে বাধা হতে পারে না। মাত্র ২ ফুট উচ্চতা নিয়ে হয়েছেন কলেজের অধ্যাপক। মাত্র দুই ফুট লম্বা ২৮ বছর বয়সী বৃন্দানিকে আহমেদাবাদের এনসি বোদিওয়ালা এবং প্রফেসর এমসি দেশাই কমার্স কলেজে সহকারী অধ্যাপক নিযুক্ত করা হয়েছে। যে সমাজ একসময় তাঁর উচ্চতাকে দুর্বলতা বলে মনে করত, সেই সমাজই এখন তার সাফল্যের প্রশংসা করছে।

বৃন্দানির এই যাত্রাপথ ফুল বিছানো ছিল না। সাফল্যের রাস্তা ছিল কাঁটায় ভরা। সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাত্র দুই ফুটের এই রমণী। মাত্র দেড় বছর বয়সে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকেই তিনি বাবা ও ঠাকুমার কাছে মানুষ। মাত্র তিন ফুট লম্বা তাঁর বাবা কখনও মেয়ের স্বপ্নের পথে বাধা হতে দেননি। বৃন্দানি বলেছেন, “আমি আমার প্রতিটি সাফল্য আমার বাবার উদ্দেশ্যে উৎসর্গ করি। তিনি আমাকে কখনও দুর্বল বোধ করতে দেননি। যখনই আমি ভেঙে পড়েছিলাম, তিনি আমাকে সমাজে আমার অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছিলেন।” ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী বৃন্দানীকে তাঁর স্কুল পূর্ণ সহযোগিতা করেছিল। দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাকে একটি বিশেষ বেঞ্চ দেওয়া হয়েছিল যাতে সে কোনও সমস্যা ছাড়াই পড়াশোনা করতে পারে। দশম শ্রেণীতে সে ৮১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণীতে ৮৫ শতাংশ নম্বর পেয়েছিল। এরপর সে বি.কম এবং এম.কম ডিগ্রি লাভ করে দারুন নম্বর নিয়ে।

বৃন্দানি প্রথমে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন তবে বাবার ইচ্ছায়  কমার্স নিয়ে পড়াশোনা করেন। তিনি বিশ্বাস করতেন যে শারীরিক প্রতিবন্ধকতা কেবল চিকিৎসা ক্ষেত্রে বাধা হতে পারে। বৃন্দানি তাঁর বাবার পরামর্শ অনুসরণ করে এম.কম সম্পন্ন করে জিএসইটি এবং নেট উভয় পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি পিএইচডিও সম্পন্ন করেন। এই বিষয়ে বৃন্দানি বলেন, “পিএইচডি সম্পন্ন করা আমার জন্য একটি বিশেষ স্বপ্ন ছিল। যদিও আমি চিকিৎসাক্ষেত্রে একজন ডাক্তার হতে পারিনি, তবে আমি এখন শিক্ষাক্ষেত্রে একজন ‘ডাক্তার’ হয়েছি।”

বৃন্দানী কীভাবে অধ্যাপকের চাকরি পেলেন তিনি?

পড়াশোনা শেষ করার পর, বৃন্দানি সুরাটের রান্ডার এলাকায় তাঁর বাবার টিউশন ক্লাসে শিক্ষকতা শুরু করেন। পাঁচ বছরে তিনি ২০০ জনেরও বেশি বি.কম এবং এম.কম ছাত্রছাত্রীকে পরিসংখ্যান, অডিটিং এবং বাণিজ্য আইনের মতো বিষয় পড়ান। কো স্মার্ট বোর্ড রাখা হয়েছিল যাতে তাঁর পড়াতে কোনও অসুবিধা না হয়। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় যখন সে কলেজ লেকচারার হওয়ার জন্য আবেদন করেন। উচ্চশিক্ষা বিভাগের উচ্চশিক্ষা কমিশনার বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ নিয়োগ অভিযান ঘোষণা করেন, তখন বৃন্দানি গুজরাট জুড়ে আবেদন করেন। তিনি প্রায় সাতটি ভিন্ন ইন্টারভিও দেন। তিনবার, তাঁকে প্রত্যাখ্যাত করা হয় কারণ ইন্টারভিও বোর্ড তাঁর ছাত্রদের পরিচালনা করার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তা নিয়েই বৃন্দানি বলেন, “শুধু সমাজই নয়, এমনকি প্রতিবন্ধী সম্প্রদায়ের সদস্যরাও প্রায়শই আমাকে অবিশ্বাস করতেন। আমি বারবার প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় আমি সফল হয়েছি।”

বৃন্দানির কথায়, সমাজ ধরে নিয়েছিল যে সে তাঁর উচ্চতার উপর ভিত্তি করে কোনও ক্লাস পরিচালনা করতে পারবে না, কিন্তু সে তাঁর জ্ঞান, শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ এবং আত্মবিশ্বাসের উপর আত্মবিশ্বাসী ছিল। এই আত্মবিশ্বাস শেষ পর্যন্ত তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। তিনি বলেছেন তাঁর উচ্চতা নিয়ে অনেকেই মজা করতেন তবে তিনি এইসব উপহাস উপেক্ষা করতে শিখেছিল। তাঁর সংগ্রাম এখানেই শেষ হয়নি। ড্রাইভিং লাইসেন্স পেতেও তাঁর সাড়ে তিন বছর লেগেছিল। তবে ২০২৩ সালে, তিনি সেই যুদ্ধে জয়লাভ করে এবং এখন তাঁর নিজের সেডান নিজেই চালান। বৃন্দানি বলেছেন, “এখন আমি নিজেই কলেজে গাড়ি চালাবো। এটা আমার জন্য স্বাধীনতার মতো।” আজ, বৃন্দানি প্যাটেল কেবল একজন অধ্যাপক নন, বরং হাজার হাজার মানুষের জন্য অনুপ্রেরণা। যারা কোনো না কোনো কারণে নিজেদের দুর্বল মনে করেন তাঁদের উদ্দেশ্যে অধ্যাপকের বার্তা স্পষ্ট, “প্রত্যাখ্যানে কখনও হতাশ হবেন না। চেষ্টা চালিয়ে যান, এবং একদিন আপনি অবশ্যই সফল হবেন।”

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক