Jammu: ভাঙা কাচের বোতল দিয়ে পুলিশকর্তার জিভ কেটে খুন

বাড়ির কাজের লোককে সন্দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: বন্ধুর বাড়ি গিয়ে খুন হয়ে গেলেন রাজ্য পুলিশের (কারা বিভাগ) পদস্থকর্তা। মৃতের নাম হেমন্ত লোহিয়া। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে সোমবার রাতে। খুনের পিছনে  বাড়ির কাজের লোক ইয়াসির আহমেদের হাত রয়েছে বলে মনে করছে গোয়েন্দা দফতর। ঘটনার পর থেকে তার কোনও খোঁজ নেই। পুলিশ ইয়াসিরকে ধরতে তদন্ত দল গঠন করেছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ান হয়েছে। শীর্ষকর্তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের মহানির্দেশক (জম্মু) মুকেশ সিং এই খুনের খবর দিতে গিয়ে জানা, হেমন্ত লোহিয়ার বাড়ি মেরামতির কাজ চলছিল বলে তিনি তাঁর বন্ধুর বাড়িতে থাকছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর বাড়ির পরিচারক ইয়াসিরকে। গত ছয় মাস ধরে হেমন্ত লোহিয়ার বাড়িতে কাজ করছিল ইয়াসির। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইয়াসির অত্যন্ত বদমেজাজি।

সোমবার রাতে হেমন্ত লোহিয়া যখন গভীর ঘুমে, সেই সময় ইয়াসির তাঁর ঘরে ঢোকে। হাতে ছিল ভাঙা কাচের সসের বোতল। বোতল দিয়ে লোহিয়ার জীভ কেটে ফেলে। শরীরে একাধিকবার বোতল দিয়ে কোপায়। জিভ কেটে ফেলে তাঁর চিৎকার করার কোনও উপায় ছিল না। খুনের পর লোহিয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। বাড়ির নিরাপত্তাকর্মীরা জানালা দিয়ে ধোঁয়া বেরতে দেখে ঘরে পৌঁছয়। ঘর ভিতর থেকে বন্ধ ছিল। ফলে, দরজা ভেঙে তাদের ঢুকতে হয়েছে। ঘরে ঢুকতে তারা দেখে হেমন্ত লোহিয়ার আধপোড়া দেহ। ইয়াসিরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের পূর্বেই গ্রেফতার বোন আলিমা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?