মর্গে রাখা রোগীর শরীর থেকে খুলে নেওয়া হচ্ছে গয়না, শিউড়ে ওঠার মতো দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি : মৃত্যুর পরও রেহাই নেই। ময়নাতদন্তের জন্য আনা হয়েছে দেহ। সেই মৃতদেহের গা থেকে গয়না খুলে নিতেও হাত কাঁপল না ব্যক্তির। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। উত্তরপ্রদেশের শামলি হাসপাতালে প্রকাশ্যে এসেছে এমনই অমানবিক এক ছবি।

উত্তরপ্রদেশের শামলি হাসপাতালের সিসিটিভিতে দেখা গিয়েছে, এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। চাদর দিয়ে দেহ ঢেকে দেওয়ার পর সকলকে জায়গা থেকে সরিয়ে কান থেকে দুল খুলে নিচ্ছে এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি হাসপাতালেরই ওয়ার্ড বয়। চুরির এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, বাবরি এলাকার হিরণওয়াড়া গ্রামের শচীন কুমারের স্ত্রী বছর ২৬-র শ্বেতা এক পথ দুর্ঘটনায় মারা যান। তার মৃতদেহ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে জেলা যৌথ হাসপাতালে।

বাবরি থানার মহিলা পুলিশ কর্মীরা যখন মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানোর আগে পরীক্ষা করতে আসেন, তখন তারা দেখতে পান মহিলার সোনার কানের দুল নেই। পরিবারের সদস্যরা প্রথমে গয়না চুরির অভিযোগ করেন।

এরপরেই অভিযুক্ত ওয়ার্ড বয় পুলিশের কাছে কানের দুলটি দিয়ে জানায়, সেটি মাটিতে পড়েছিল। পুলিশের সন্দেহ হতেই হাসাপাতালের সিসিটিভি ফুটেজ দেখেন পুলিশকর্মীরা। তারপরেই বিষয়টি সামনে আসে। এরপরেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজ শুরু হলে দেখা যায় সে পলাতক। মতার স্বামী শচিন অভিযু্ক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে আদর্শ মান্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার