পাঁঠা কাটার মতো এক ঝটকা, কাটা মাথা নিয়ে সটান থানায়

খুনের অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী (অন্ধ্রপ্রদেশ):  ভয়াবহ ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার একটি থানা। এক মহিলা তার বোনের ছেলের বউয়ের মাথায় কেটে সেই কাটা মাথা পলিথিন ব্যাগে মুড়ে সোজা থানায় গিয়ে হাজির। মৃতের নাম বসুন্ধরা।

থানায় থাকা পুলিশকর্মীরা (police)ওই দৃশ্য দেখে ঠকঠক করে কাঁপতে শুরু করেন। কাটা মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত (blood) পড়ছে। মহিলা নিজেই জানিয়েছেন তাঁর কীর্তির কথা এবং ভাবলেশহীন মুখে। আর তা শুনে পুলিশকর্মীরা রীতিমতো তাজ্জব। একজন আরেকজনের মুখে তাকিয়ে রয়েছে। ধাতস্থ হওয়ার পর তারা ওই মহিলার হাত থেকে কোনওরকমে পলিথিন ব্যাগ (polythene bag) সরিয়ে রাখে। মহিলার বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের অভিযোগ। 

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কাটা মাথা নিয়ে থানার হাজির হন সুবাম্মা। পুলিশকে তিনি জানিয়েছেন, বসুন্ধরাকে নিজের বাড়িতে খাওয়াবেন বলে আমন্ত্রণ জানান। সুবাম্মা সম্পর্কে তাঁর মাসিশাশুড়ি। বসুন্ধরা যখন খাচ্ছিলেন সেই সময় বটি দিয়ে ঘাঁড়ে এক কোপ মারেন। এক ঝটকায় ধড় থেকে মুণ্ডু মাটিতে ছিটকে পড়ে। পরে সে ওই মুণ্ডু পলিথিন ব্যাগে (polythene bag) ঢুকিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।

পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে দেখে, দেহটা তখনও ছটফট করছে। চারিদিকে চাপ চাপ রক্ত। ইতোমধ্যে এলাকবাসীর কানে গিয়েছে হাড়হিম করা ঘটনা। তারা বাড়ির সামনে ভিড় জমিয়েছে। খুনের সঠিক কারণ পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে অনুমান,  খুনে কারণ পারিবারিক বিবাদ। মহিলাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন রাখির উপহার, মরণাপন্ন ভাইকে বাঁচাতে কিডনি দান বোনের

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক