চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Assembly EXIT POLL: পঞ্জাবে ঝাড়ু ঝড়ে উড়ে গেল কংগ্রেস, বিজেপি, অকালি দল

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: পঞ্চ নদের তীরে চলল না মোদি ম্যাজিক। এমনকী দলিত তাস খেলেও দুর্গ ধরে রাখতে পারল না কংগ্রেস।  অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির ঝাড়ু ঝড়ে উড়ে গেল কংগ্রেস, বিজেপি, অকালি সহ সব দল। সোমবার রাতে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট, পঞ্জাবে এবার ক্ষমতার পালাবদল ঘটছে।  কুর্সি দখল করছে আপ। কংগ্রেসের পক্ষে সান্ত্বনার কথা, ক্ষমতা হারালেও প্রধান বিরোধী দলের তকমা থাকছে। যদিও বুথ ফেরত সমীক্ষাকে মানতেই রাজি হননি পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নি। তাঁর কথায়, ‘বুথ ফেরত সমীক্ষার কোনও ভিত্তি নেই। আগামী ১০ তারিখ ইভিএম খুললেই সব উল্টে যাবে।’

পঞ্জাবে বিধানসভা ভোটে ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল বহু আগেই। একদিকে ছন্নছাড়া অবস্থায় লড়তে নেমেছিল শাসকদল কংগ্রেস। অন্যদিকে রাজ্যের বিতর্কিত প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পায়ে কুড়ুল মেরেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সুখবিন্দর সিং বাদলের অকালি দলও সাধারণ মানুষের মন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। আর সেই জায়গা দখল করে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি টার্টি। জনমত সমীক্ষায় যে আভাস মিলেছিল, এদিন বুথ ফেরত সমীক্ষায় সেই একই ইঙ্গিত মিলল।

দেশের ১০টি সংবাদমাধ্যমের পক্ষ থেকে এদিন পঞ্জাবের বিধানসভার ভোট নিয়ে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হয়। তার মধ্যে নয়টি সমীক্ষাতেই আপের বিপুল জয়ের কথা উঠে এসেছে। শুধুমাত্র ইন্ডিয়া টিভি-গ্রাউন্ড জোরো রিসার্চের সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছে। পোল অফ এক্সিট পোলস বলছে, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের আপ জিততে চলেছে ৬৩ আসনে। কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে ২৮টি আসন। মাত্র চারটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের জোটকে। সুখবীর সিং বাদলের শিরোমণি অকালি দল পেতে চলেছে ২২ আসন।

আপকে সর্বাধিক আসন দিয়েছে টুডে’স চাণক্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাবে ১০০টি আসন পেতে চলেছে কেজরিওয়ালের দল। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পক্ষ থেকে চালানো বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,  পঞ্চ নদের তীরে অবস্থিত রাজ্যে ৭৬ থেকে ৯০টি আসনে জিততে চলেছে ঝাড়ু পার্টি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ