জাতীয় দলের স্বীকৃতি বাতিল তৃণমূল কংগ্রেস, এনসিপি, সিপিআইয়ের

জাতীয় দলের স্বীকৃতি পেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই বড় সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি বাতিল করল নির্বাচন কমিশন। আজ সোমবার কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার জন্য তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। এক, লোকসভায় অন্তত চারটি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে। দুই, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন (মোট আসনের ২ শতাংশ) জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত চারটি পুনরায় জিততে হবে। তিন, অন্তত চারটি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। সেই শর্ত পূরণ করতে না পারার জন্যই তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি বাতিল করা হয়েছে। ওই তিন দলই রাজ্য দলের মর্যাদা পাচ্ছে । অর্থা‍ৎ এখন আর ওই তিন দল সব রাজ্যে একই প্রতীকে লড়তে পারবে না। তাছাড়া তারকা প্রচারক বেছে নেওয়ার সুবিধাও পাবে না।

২০১৬ সালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মনিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পাওয়ায় তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল কমিশন। এদিন জাতীয় দলের স্বীকৃতি হারালেও মেঘালয়ে রাজ্য দলের মর্যাদা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একইভাবে ত্রিপুরায় রাজ্য দলের মর্যাদা পেয়েছে প্রদ্যো‍ৎ কিশোর মাণিক্য বর্মনের তিপ্রা মোথা।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু