কংগ্রেসের রণনীতির বৈঠকে সারপ্রাইজ ভিজিট তৃণমূল-আপের

সমমনোভাবাপন্ন দলের বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিনদলের শত্রু একজন – মোদি এবং বিজেপি। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে মোদি অ্যান্ড কোম্পানিকে কোণঠাসা করাই তাদের একমাত্র লক্ষ্য। তাই, রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে বুধবার কংগ্রেসের রণনীতির বৈঠকে হাজির হল তৃণমূল কংগ্রেস এবং আমআদমি পার্টি।

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে দলের রণনীতি কী হবে, সে ব্য়াপারে আলোচনা করতে রাজ্যসভার বিরোধীদল নেতা তথা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়়গে বৈঠক ডাকেন। সমমনোভাবাপন্ন দলগুলিকে আমন্ত্রণ করা হয়। বৈঠকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেন  সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ন। ছিলেন ফারুক আবদুল্লাহর মতো হেভিওয়েট নেতারা।  মল্লিকার্জুন খাড়গের পৌরহিত্যে হওয়া বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির প্রতিনিধির উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উল্লেখ করার মতো বিষয় হল এদিনই দিল্লি পুরসভার ভোটের ফল প্রকাশিত হতে শুরু করে। দেখা গিয়েছে, পুরসভার সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে আমআদমি পার্টি। পুরসভায় রামরাজত্বের অবসান ঘটতে চলেছে। ফলে, আপ অনেকটাই চাঙ্গা। তারা পঞ্জাব বিধানসভা দখল করেছে। এবার দিল্লি পুরসভা তাদের দখলে যেতে চলেছে। কেন্দ্রে আসীন শাসকদলের কাছে এই ফলাফল যে বেগ দেবে বলেই মনে করা হচ্ছে। 

অন্য়দিকে, সম্প্রতি কংগ্রেসের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয় তৃণমূলের। সেই মতপার্থক্যের জেরে দুই দলের মধ্যে দূরত্ব ক্রমেই বেড়ে চলেছিল। অনেকেই ধরে নিয়েছিলেন সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সেই দূরত্ব দেখা যাবে। সেই সম্ভাবনায় ইতি।  

আরও  পড়ুন মমতার বিদেশ সফরে আর বাধা দেবে না মোদি সরকার

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের