কেজরির গ্রেফতারির প্রতিবাদে  রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক দিল আপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে পাঁচদিন সিবিআই হেফাজতে রয়েছেন আপ সুপ্রিম। এই আবহে বৃহস্পতিবার কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি ।

এই প্রসঙ্গে আপ সাংসদ সন্দীপ পাঠক জানান,’ আজ আমরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরুদ্ধে রাজ্যসভায় প্রতিবাদ করব। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক দেওয়া হবে। বর্তমানে যখন ন্যায়বিচারের নামে একনায়কতন্ত্র চালানো হচ্ছে। তাই আমাদের এবার আওয়াজ তুলতে হবে।‘ তবে আপের  সঙ্গে ইন্ডিয়া জোট রাষ্ট্রপতি ভাষণের  বয়কটের  ডাক দেবে কিনা সেটাই এখন মূল বিষয়।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট।এরপরেই রাউস অ্যাভিনিউ আদালত থেকে ফের  আবগারি দুর্নীতি  মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা