স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দোলনের দ্বিতীয় দিনের উত্তেজনার মধ্যেই স্বস্তির খবর! আদলতের নির্দেশে আটকের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই বিমান থেকে সিজেপির প্রতিষ্ঠাতা-সহ দলের তিন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে সিজেপি-র প্রস্তাবিত বিক্ষোভের আগেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপর রবিবার (১১ অক্টোবর) সকালে দিল্লি পুলিশ জানায়, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতার (preventive arrest) করা হয়েছে এবং সকাল ৯ টা নাগাদ তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে।

সেইমতো শুনানির শেষে তিন সিজেপি নেতাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। গতকাল আটকের সময় বিমান থেকে ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন দীপকে। পরে সেই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানে প্রবেশ করছে। ভিডিওতে দীপকে প্রশ্ন করেছিলেন, কেন তাঁদের বিমানবন্দরে নামা পর্যন্ত অপেক্ষা করা হল না? এই ঘটনায় বিমানের ভিতরেই উত্তেজনা ছড়ায়। তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ১ দিন পর অবশেষে আদালতের নির্দেশে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। কিন্তু আইনশৃঙ্খলা ও গণনিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি পুলিশ এই বিক্ষোভ প্রদর্শনের কোনও অনুমতি দেয়নি। তা সত্ত্বেও বিপুল জমায়েতের আশঙ্কা করে শুক্রবার রাত থেকে নিরাপত্তা রক্ষার জন্যে তৈরি ছিল পুলিশ। রাজধানী জুড়ে শনিবার দিনভর ব্যাপক ধরপাকড় হয়। যন্তর মন্তরে পৌঁছনোর আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সমর্থক এবং এনডিএ সরকারের কট্টর সমালোচক ধ্রুব রাঠীকে। তাঁকেও ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দ্বিতীয় কর্মসূচীর ডাক দিয়েছে সিজেপি।

এদিকে আজ সুপ্রিম কোর্টে আন্দোলনের জন্যে দিল্লি মেট্রো স্টেশন ও ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার বিরুদ্ধে দায়ের করা একটি আদালত অবমাননার মামলার শুনানি হওয়াার কথা রয়েছে। সেই কারণে দিল্লির সমস্ত মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির হওয়ার গেটে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আটককৃতদের নিয়ে যাওয়ার জন্য কাছাকাছি বাসও রাখা আছে। এদিকে সিজেপির নেতৃত্বে বিক্ষোভকারীরা বলছেন, ১৩ কোটি ভোট মুছে ফেলা ও কারচুপির অভিযোগে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত দিল্লির রাজপথে বিক্ষোভ অব্যাহত থাকবে। প্রসঙ্গত, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নেতৃত্ব দিতে মাস দুয়েক আগে বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতক অভিজিৎ দীপকে ভারতে ফিরেছেন, সেই বিক্ষোভের মুখে চাপে পড়ে শেষমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হন।

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..