হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। আহত ৩০০-রও বেশি। মৃতদের মধ্যে রয়েছেন এক মার্কিন নাগরিকও। এই ঘটনার পরই কড়া ভাষায় হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু নিন্দা নয়, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে আমেরিকা যোগ দেবে কি না, তা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাই মধ্যপ্রাচ্যের সংঘাত যে আবারও নতুন করে মাত্রা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।   

ভয়াবহ এই হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়। একাধিক উড়ান বাতিল এবং  অন্যত্র ঘুরিয়ে দেওয়ারখবরও সামনে এসেছে। এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। পাশাপাশি, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে আমেরিকা অংশ নেবে কি না, সেই প্রশ্নে ট্রাম্প জানান, বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা বেড়েছে।  অনেকেই  বলছেন, আমেরিকা সরাসরি সামরিক অভিযানে যোগ দিলে ইয়েমেনকে কেন্দ্র করে চলা সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

এই হামলার তীব্র নিন্দা করেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। সমাজমাধ্যমে তিনি জানান, সৌদি আরবের উপর হুতিদের হামলা অত্যন্ত নিন্দনীয়। রিয়াদের বিমানবন্দরে হামলায় এক মার্কিন নাগরিক-সহ একাধিক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।  এখানেই শেষ নয়, হামলার আবহে ইরানকে নিয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। ইরানকে ‘পাগল দেশ’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, তেহরান ভালভাবেই জানে যে আমেরিকা তাদের অবস্থান সম্পর্কে কী মনে করে। ট্রাম্পের  এই মন্তব্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার