বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

Share:

নিজস্ব প্রতিনিধি: গয়না কিনতে গিয়ে ফিরতে হল কোল খালি করে! বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়েছিল ছোট্ট খুদে। দোকানের ভিতরে পছন্দের গয়না দেখায় ব্যস্ত বাবা-মা। আর সেই ফাকেই দোকানের বাইরে খেলতে খেলতেই ঘটে যায় বিপত্তি। গয়নার কাজে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক সায়ানাইডের একটি পাউচ মুখে পুরে ফেলে সে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেডচল-মলকাজগিরি এলাকায়।

জানা গিয়েছে, মৃত শিশুর নাম মিশা। সে চিন্তলের বাসিন্দা গোপী কৃষ্ণ ও জানকির মেয়ে। জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে সস্তা বাজার এলাকার বিষ্ণু জুয়েলার্সে গিয়েছিল মিশা। সেই সময় তার বাবা-মা দোকানের ভিতরে গয়না দেখছিলেন। অন্যদিকে, খেলতে খেলতে দোকানের বাইরে চলে যায় ছোট্ট শিশু। অভিযোগ, দোকানের বাইরে পড়ে থাকা একটি পাউচ তুলে নেয় সে। ওই পাউচের ভিতরে ছিল গয়নার কাজে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক সায়ানাইড। না বুঝেই সেটি মুখে দিয়ে ফেলে শিশুটি। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মিশার।

আরও পড়ুন: মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন শিশুটির পরিবারের সদস্য ও আত্মীয়রা। বিষ্ণু জুয়েলার্সের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। পরিবারের অভিযোগ, অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক এমন জায়গায় অসতর্কভাবে ফেলে রাখা হয়েছিল, যে কোনও সময়েই বিপদ ঘটতে পারে। দোকান কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। এর পর জিডিমেটলা থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে দোকানের মালিক বিষ্ণু এবং এক কর্মী ভেঙ্কটাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্ত করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..