‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। যদিও গতকাল, শনিবার ককরোচদের আন্দোলনে দমিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। রাস্তায় নামার আগেই দিকে দিকে ককরোচ নেতা ও সমর্থকদের আটক করেছিল পুলিশ। এমনকি রাজনৈতিক নেতাদেরও আটক করে রেখে আন্দোলন পুরোপুরি দমিয়ে দিয়েছে দিল্লি পুলিশ।

দেশে এমন আন্দোলন করা আদপে একটা ফ্যাশন, তাতে কোনও লাভ হবে না বলেই মনে করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এই আন্দোলনের বিষয়ে তিনি জানিয়েছেন, ‘প্রতিবাদ হোক না। আন্দোলনও হোক। অনেকে এক মাস ধরে অবস্থান করেছে। ভারতবর্ষে একটা ফ্যাশন রয়েছে, কিছু লোকের আন্দোলন করার হুজুগ রয়েছে। কাজ না থাকলে চল আন্দোলন করি, এটাই ওদের মানসিকতা। বিদেশি ফান্ডিং, এদিক-ওদিক থেকে টাকা জোগাড় করা, রাষ্ট্রবিরোধী শক্তির খেলনা হয়ে এরা এসব করতেই থাকে। কিছুদিন চলবে, তারপর থেমে যাবে।’

আরও পডুন: স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

ককরোচদের আন্দোলনের পিছনে বিদেশি ফান্ডিং রয়েছে। এই কথা বারবার বলে এসেছে বিজেপি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় নেতা সবাই আরশোলাদের আন্দোলনে বিদেশি ফান্ডিং-য়ের কথা বলেছেন। এবার দিলীপ ঘোষের মুখেও সেই বিদেশি ফান্ডিং নিয়ে বক্তব্য শুনতে পাওয়া গেল। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর দৃঢ় বিশ্বাস অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আন্দোলনে টাকা দিচ্ছে বিদেশি শক্তি। তাদের মদতেই দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। 

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

আভিজাত্য আর সুবাসের যুগলবন্দি! বানিয়ে নিন গন্ধরাজ ভেটকি কাবাব

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে আয় ছাড়াল ২০ কোটি টাকা

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার