১৭-তে গোয়ায় অভিষেক, চূড়ান্ত হবে প্রার্থী তালিকা

করোনার সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায় গত রবিবার গোয়া যাওয়া থেকে বিরত থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায় গত রবিবার গোয়া যাওয়া থেকে বিরত থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন, আর তৃণমূলের তরফে এখনও সেরাজ্যে চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা। তাই আর দেরী না করে আগামী ১৭ জানুয়ারি গোয়া সফরে যাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিনই গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সাংসদ অভিষেকের উপস্থিতিতেই চূড়ান্ত হবে বিধানসভা ভোটে বিধায়ক পদে প্রার্থীদের নাম।

একুশের নির্বাচনের পর ভিন রাজ্যে শাখাপ্রশাখা বিস্তারের জন্য উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে ত্রিপুরা, গোয়া ও হরিয়ানাতে বেশি জোর দিচ্ছে তৃণমূল। অভিষেকের পাখির চোখ পশ্চিম ভারতের সমুদ্র সৈকত রাজ্য গোয়া। তাই সেই রাজ্যে একাধিকবার সফরে গিয়েছেন অভিষেক। তৃণমূল নিজের ঝুলিতে তুলেছেন সেখানকার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল ও লুইজিনহো ফালেরিও, সহ একাধিক কংগ্রেস বিধায়ক ও নেতাদের। আবার নাফিসা আলি, অ্যালবিটো ও লিয়েন্ডার পেজের মত তারকারাও যোগ দিয়েছেন তৃণমূলে। তাই গোয়া নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়াতে ভোট। সেই তারিখকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে বিধি মেনে প্রচার শুরু করেছে তৃণমূল। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, জহর সরকারদের নেতৃত্বে ময়দানে নেমে সমুদ্র সৈকতে প্রচার করছে ঘাসফুল শিবির। গোয়াকে টার্গেট করেই তিনদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন থিম সং। এবার ১৭ জানুয়ারি গোয়া সফরে গিয়ে বিধানসভা ভোটে লড়াইয়ের সুর বেঁধে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?