সব সাংসদদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক, আন্দোলনের ঝাঁঝ বাড়াতেই তৈরি হবে রূপরেখা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু সংসদে এখন চলছে শীতকালীন অধিবেশন। বাংলায় এখন এসআইআর আবহ। এই আবহে সব সাংসদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ এমন জরুরি বৈঠক ডাকায় সাংসদদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এমন কী ঘটল?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। আসলে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তা নিয়ে সম্ভবত কোনও বার্তা দিতে পারেন অভিষেক।

এদিকে সংসদের ভিতরে–বাইরে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করেছে। ১০০ দিনের বকেয়া টাকা থেকে শুরু করে বাংলাকে বঞ্চনা করার অভিযোগে প্রত্যেকদিন সুর চড়িয়েছেন ঘাসফুল শিবিরের সাংসদরা। এবার সংসদে সাংসদদের লাইন বেঁধে দিতেই এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে শুধু লোকসভার নয়, রাজ্যসভার সাংসদদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। অভিষেক সেই সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে আগামী সপ্তাহেই এই বৈঠক হতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। সেখানে লোকসভার ২৯ জন সাংসদ এবং রাজ্যসভার আরও বেশ কয়েকজন সাংসদদের নিয়ে এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। কোন পথে এবার আন্দোলন হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দেবেন অভিষেক। সুতরাং আগামী দিনে নয়াদিল্লির বুকে সাংসদরা আরও সক্রিয় হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে। এমনকী এই বৈঠক থেকেই বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হবে বলে সূত্রের খবর।

এছাড়া এসআইআর আবহে বাংলার কোনও নাগরিকের নাম বাদ গেলে রাজধানীর বুকে বৃহত্তর আন্দোলন করার কথা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছে বাংলাকে বঞ্চনার অভিযোগ। এবার বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে তুলতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। বাংলার মানুষকে এখনও বঞ্চনা করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তার উপর একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেয়নি। তার উপর মনরেগার নাম বদল—সব মিলিয়ে একাধিক কর্মসূচি নয়াদিল্লির বুকে হতে পারে। এখন দেখার ওই বৈঠকে অভিষেক ঠিক কী বার্তা দেন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স