আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি বিস্ফোরণ: নিরাপত্তায় গলদ নিয়ে প্রশ্ন অভিষেকের, সিট গঠনের দাবি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লি লালকেল্লার সামনে বিস্ফোরণের পরে রাজধানীর নিরাপত্তায় গলদ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ তদন্তে সিট গঠনের দাবি তুলেছেন তিনি। নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করেছেন তিনি।

অভিষেক লিখেছেন, দিল্লির লাল কেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন একটি ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি অধীনস্থ দিল্লি পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব বহন করে। তাহলে নিরাপত্তায় এত গুরুতর ত্রুটি কীভাবে ঘটতে দেওয়া হচ্ছে? সোমবার সকালেই হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। একসাথে দেখলে, এই ঘটনাগুলি অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সতর্কতার স্পষ্ট অবনতি নিয়ে উদ্বেগজনক প্রশ্ন উত্থাপন করে। সত্য ঘটনা সামনে আনতে এবং দোষিদের সম্পূর্ণ জবাবদিহি করার জন্য প্রয়োজনে আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) ঘটন করা দরকার। একটি নিরপেক্ষভাবে নির্দিষ্ট সময়ে তদন্ত পরিচালনা করবে।

 

সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।
Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ