আবারও মেঘালয় সফরে যাবেন অভিষেক

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৪ জানুয়ারি সফরে যেতে পারেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য মেঘালয় সফর সেরেছেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। একই সফরে গিয়েছিলেন সবুজ শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। মেঘালয়ে বিধানসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেঘালয় (MEGHALAYA) সফরে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন ‘তৃণমূল সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আবার আসব’। ফের মেঘালয় সফরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অভিষেক।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৪ জানুয়ারি সফরে যেতে পারেন অভিষেক। করবেন সভা। জানা গিয়েছে, প্রার্থীদের সমর্থনে নাম ধরে ধরে হবে এই নির্বাচনী প্রচার। আগামী মাসে ফের সফরে যেতে পারেন মমতা ও অভিষেক। থাকছে একাধিক সভা ও কর্মসূচি। উল্লেখ্য, শুধু বিধানসভা নির্বাচনই নয়, এখন থেকেই তৃণমূলের লক্ষ্য লোকসভা নির্বাচন। মেঘালয়ের ২টি লোকসভা কেন্দ্র জয়েও এখন থেকেই বিশেষ জোর দিচ্ছে জোড়াফুল শিবির।

মেঘালয়ে ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। মমতা এবং অভিষেক মেঘালয় সফরে গিয়ে দাবি করেছেন, বিজেপি একটি আসনও পাবে না গারো পাহাড়ে। প্রতিশ্রুতি, তৃণমূলের সরকার এলেই ফিরবে গণতন্ত্র। ফিরে আসবে ‘সোনালি দিন’। বলা হয়েছিল, পর্যটন, বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিশেষ নজর দেওয়া হবে।

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু