গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, জবলপুর: জোর ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্টের জবলপুর বেঞ্চ। বিচারপতি প্রমোদ আগরওয়াল ডায়মন্ড হারবারের সাংসদকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের কথা জানিয়ে বলেছেন, ‘বার বার সুযোগ দেওয়া হয়েছে। সতর্কও করা হয়েছে। তা সত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত হননি। ফলে ধরে নেওয়া হচ্ছে, মামলার শুনানি চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর। তাই গ্রেফতারি পরোয়ানার উপরে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’ আইনজীবীদের একাংশ মনে করছেন, হাইকোর্ট রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ায় অভিষেককে গ্রেফতারের পথে আর কোনও বাধা রইল না। ফলে যে কোনও সময়ে তাঁকে গ্রেফতার করা হবে।

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। তখন পশ্চিমবঙ্গে বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ছিলেন মধ্যপ্রদেশের পদ্ম নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর ছেলে আকাশ বিজয়বর্গীয় ইন্দোরের বিধায়ক ছিলেন। ২০২০ সালের নভেম্বর মাসে কলকাতায় এক রাজনৈতিক সভায় আকাশ বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ওই মন্তব্য নিয়ে ২০২১ সালে ভোপালের সাংসদ-বিধায়ক আদালতে মানহানির মামলা দায়ের করেন আকাশ।

মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভোপালের সাংসদ-বিধায়ক আদালত। ওই গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আইনজীবী হাইকোর্টে সওয়ালে বলেন, ‘আমার মক্কেল একজন সম্মানীয় সাংসদ। তাঁর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।’ ওই সওয়ালের ভিত্তিতেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। ভোপালের সাংসদ-বিধায়ক আদালতের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করে।

তবে রক্ষাকবচ পেলেও একাধিকবার এ সংক্রান্ত মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের শুনানিতে গরহাজির ছিলেন অভিষেক ও তাঁর আইনজীবী। তাতেই ক্ষুব্ধ হন বিচারপতি প্রমোদ আগরওয়াল। গত মে মাসেই সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, ‘পরবর্তী শুনানির দিন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর আইনজীবী না হাজির হন, তাহলে আবেদন খারিজ করে দেওয়া হবে এবং গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।’

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই