নয় লক্ষেরও বেশি শূন্যপদ খালি, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রায় নয় লাখেরও বেশি শূন্যপদ পড়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না। মঙ্গলবার এমনই অভিযোগ শোনা গেল য়ুব কংগ্রেস সভাপতি বি ভি শ্রীনিবাসের গলায়।

এদিন আইটিআইয়ের রিপোর্টকে সামনে রেখে যুব কংগ্রেস সভাপতি দাবি করেন, রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রক, সিভিল ডিফেন্স, বিদেশ মন্ত্রক, কৃষি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকে একাধিক শূন্যপদ খালি পড়ে রয়েছে। কিন্তু সেই সব আসনগুলিকে পূরণ করার কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের দেওয়া আরটিআই রিপোর্টেই এই কথা বলা হচ্ছে। সম্প্রতি যুব কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি আনন্দ মিশ্র আরটিআইয়ের মাধ্যমে এই বিষয়ে তথ্য চেয়েছিলেন। সেই প্রশ্নের প্রেক্ষিতেই কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে।

গত ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশনের সময় সংসদ ভবনে যখন হামলার ঘটনা ঘটেছিল, তখন সেই ঘটনা ঘটার পিছনে বেকারত্বকেই দায়ী করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার এই দাবি যে উড়িয়ে দেওয়ার মতো নয়, তা রিপোর্ট থেকেই স্পষ্ট। জানা গিয়েছে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবকদের মধ্যে মাত্র ৪০ শতাংশ কাজ পেয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারি চাকরি কতজনের হয়েছে, সেবিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। 

 

 

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের