Nupur Sharma Row: পয়গম্বরকে নিয়ে নূপুরের মন্তব্য কেউ সমর্থন করে না: নকভি

এক সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের শো’তে হাজির হয়ে পয়গম্বর হযরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পয়গম্বর হযরত মহম্মদকে (Prophet Hazrat Mohammed) নিয়ে বিজেপির নিলম্বিত মুখপাত্র (Suspended BJP Spokesperson) নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য (Controversy Comment) থেকে দুরত্ব বজায় রাখলেন বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi)। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত বিশেষ কনক্লেভে তিনি বলেন, ‘নূপুরের মন্তব্য কেউ সমর্থন করে না। মনে রাখতে হবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ।’ আন্তর্জাতিক চাপের মুখে পড়েই নূপুরকে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে এমন দাবিও তিনি খারিজ করে দিয়েছেন। তাঁর কথায়, ‘কোনও চাপে পড়ে নূপুরকে সাসপেন্ড করা হয়নি।’

এক সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের শো’তে হাজির হয়ে পয়গম্বর হযরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মা। আর তাঁর ওই এক মন্তব্য দেশজুড়ে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে পশ্চিমবাংলা-সর্বত্রই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার জন্য বিজেপির নিলম্বিত মুখপাত্রকে তীব্র তুলোধনা করেছিলেন। এমনকী টিভির সামনে এসে দেশবাসীকে ক্ষমা চাওয়ার পরামর্শও দিয়েছিলেন। যদিও ওই মন্তব্য করে হিন্দু মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছেন বিচারপতিরা। ডিজিটাল ও সামাজিক মাধ্যমে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জে বি পারদিওয়ালার বিরুদ্ধে তীব্র বিদ্বেষাগার চলছে।

এদিন সর্বভারতীয় এক বৈদ্যুতিন মাধ্যমের কনক্লেভে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) । অনুষ্ঠানের সঞ্চালক (Moderator) নূপুর শর্মাকে (Nupur Sharma) নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘নূপুর শর্মা (Nupur Sharma) যে মন্তব্য করেছেন, তা কেউই সমর্থন করে না। কিন্তু তিনি যা বলেছেন, তা সন্ত্রাসবাদ নয়। সন্ত্রাসবাদ হল ধর্মের নামে কারও মুণ্ডুচ্ছেদ করা। মনে রাখতে হবে ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ (Secular Country)। এখানে ভিন ধর্মীর গলা কেটে নেওয়া কোনও মতেই সমর্থন যোগ্য নয়।’

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১২ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার