চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দেশে আবারও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকাল পর্যন্ত তথ্য অনুসারে ভারতে কোভিড অ্যাক্টিভ কেস ৫৭৫৫-এ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩৯১ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। এরা যথাক্রমে মধ্যপ্রদেশ, কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা।

কেরলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত রোগী রয়েছেন। সেখানে একদিনে ১২৭ জন নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তারপরেই রয়েছে গুজরাত। তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, চতুর্থ স্থানে দিল্লি।

আক্রান্তের সংখ্যা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার হাসপাতাল গুলিকে প্রস্তুতি পরীক্ষার জন্য মক ড্রিল পরিচালনা করছে। শনিবার মহারাষ্ট্রে নতুন করে ২৯টি কোভিড কেস নথিভূক্ত হয়েছে। সে’রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫৭৭। শনিবার মহারাষ্ট্রে একজনের মৃত্যু হওয়ায় সেখানে মোট মৃতের সংখ্যা ১৮-তে পৌঁছিয়েছে।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় ২৬টি নতুন কোভিড কেস এবং ৮৮ জনের সুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাজ্যে সক্রিয় কেসের সংখ্যা ৬২২। মৃতের সংখ্যা এখনও ১।

শনিবার দিল্লিতে ৭৩টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। সক্রিয় কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫ জনে। ছত্তিশগড়ে শনিবার ১৭টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। সেখানে সক্রিয়র সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার হরিয়ানায় ৯টি নতুন কেস রিপোর্ট করা হয়। গুরুগ্রাম ও ফরিদাবাদে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। হরিয়ানায় ৮৭ জন কোভিড পজিটিভ। মোট আক্রান্ত ১৫১।

গত ৫ জুন সারা দেশের হাসপাতালগুলিতে অক্সিজেন, ভেন্টিলেটর, আইসোলেশন বেড এবং প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য মকড্রিলের আয়োজন করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) কোভিড ১৯ কে আর ‘পাবলিক হেলথ এমারজেন্সি’র মধ্যে রাখেনি। বিশেষজ্ঞরা তাই করোনাকে মরশুমী রোগ হিসাবেই বিবেচনা করছেন।

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগারায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে