মরাঠা সংরক্ষণের দাবিতে ফের আমরণ অনশনে মনোজ জারাঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আমরণ অনশন শুরু করলেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল।  শনিবার থেকে এই অনশন শুরু করেছেন। মনোজ জারাঙ্গ পাতিল জানিয়েছেন, মরাঠা সংরক্ষণের ব্যবস্থা না মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে পুলিশ জারাঙ্গেকে এই অনশনের অনুমতি দেয়নি।

জারাঙ্গ পাতিল জানান, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই অনশন  নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকে সতর্ক করেছিলেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই সময় আন্দোলনকে সমর্থনকারী বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালালে তা মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য,  মহারাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে মরাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে গত কয়েক মাস ধরেই আন্দোলন করেছিলেন  মনোজ জারাঙ্গে। তাঁর সেই আন্দোলনে মরাঠিদের ব্যাপক সমর্থন মিলেছিল। আন্দোলনের ফলে একনাথ শিন্ডে সরকার চাপেও পড়ে গিয়েছিল। মরাঠাদের সংরক্ষণের দাবিতে প্রথমে আমরণ অনশন শুরু করেছিলেন জারাঙ্গে। শেষ পর্যন্ত সরকারের তরফে দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তিনি।কিন্তু তার পরেও মরাঠা সংরক্ষণ নিয়ে স্পষ্ট কোনও অবস্থান নিতে পারেনি মহাজ্যুতি সরকার। এমনকি আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে পুলিশ। আর তাতেই চটেছেন জারাঙ্গে। এই আবহে ফের আমরণ অনশন শুরু করলেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে