আদালত অবমাননার দায়ে গ্রেফতার পরিবেশকর্মী মেধা পাটেকর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির উপরাজ্যপালের মানহানির দায়ে গ্রেফতার পরিবেশকর্মী মেধা পাটেকর। আজ তাকে সাকেত আদালতে হাজির করা হবে। গত ২৩ শে এপ্রিল সাকেত আদালত এই মামলাকে জামিন অযোগ্য বলে জানায়। তার পরই দিল্লি পুলিশ কর্মী মেধা পাটকরকে গ্রেফতার করে। আজ অর্থাৎ শুক্রবার তাকে সাকেত আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে। মানহানির মামলায় গ্রেফতারের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে এই সমাজকর্মীকে।

মেধার বিরুদ্ধে বছর তেইশ আগে মামলা করেন আজকের দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। সেই সময় গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার চালাতেন সাক্সেনা।

মানহানির মামলায় নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীকে দোষী সাব্যস্ত করে। তবে অতিরিক্ত দায়রা বিচারক বিশাল সিং ৮ এপ্রিল তাকে ভাল আচরণের জন্য মুক্তি দেন।

বুধবার মামলাটি পাটকরের হাজিরা, প্রবেশন বন্ড জমা দেওয়া এবং জরিমানার টাকা জমা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। সাক্সেনার আইনজীবী, অ্যাডভোকেট গজিন্দর কুমার বলেছেন যে পাটকর হাজির হননি, এবং তিনি আদালতের নির্দেশ মেনে চলেননি। তার পরই তাকে গ্রেফতার করা হয়। এবং আদালত তার মামলাকে জামিন অযোগ্য বলে জানায়।

উল্লেখ্য, গত মে মাসে বর্তমান মামলায় মেধাকে দোষী সাব্যস্ত করেন দায়রা আদালতের বিচারপতি রাঘব শর্মা। ২০০০ সাল থেকে আইনি লড়াই চলছিল মেধা এবং সাক্সেনার মধ্যে। নর্মাদা বাঁচাও আন্দোলন এবং মেধার বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ উঠেছিল সাক্সেনার বিরুদ্ধে। ওই অভিযোগে আদালতে শুরুতে মামলা করেছিলেন মেধাই। পালটা একটি টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে সমাজকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেন সাক্সেনা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার