মিঠি নদী কেলেঙ্কারিতে বাড়ছে চাপ, দিনো মোরিয়াকে আবারও তলব করল ইডি

মিঠি নদী কেলেঙ্কারিতে দিনে দিনে চাপ বাড়ছে দিনো মোরিয়ার! ৬৫ কোটি টাকা নয়ছয়ের দায়ে ফের 'রাজ' খ্যাত নায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিঠি নদী কেলেঙ্কারিতে দিনে দিনে চাপ বাড়ছে দিনো মোরিয়ার! ৬৫ কোটি টাকা নয়ছয়ের দায়ে ফের ‘রাজ’ খ্যাত নায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিন কয়েক আগেই হাসতে হাসতে ইডির দফতরে প্রবেশ করতে দেখা গিয়ে ছিল অভিনেতাকে। ৬৫ কোটি টাকার মিঠি নদী থেকে পলি অপসারণ মামলায় দিনো মোরিয়াকে আরও এক দফা জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ (১৮ জুন) ইডির দফতরে হাজির হওয়ার কথা রয়েছে নায়কের। গত ১২ জুন দিনো মোরিয়ার বক্তব্য রেকর্ডের আগে এই মামলা দায়ের করেছিল ইডি। বর্তমানে দিনো মোরিয়া এবং তাঁর ভাই স্যান্টিনো মোরিয়া এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কিনা, তা তদন্ত করছে ইডি। মুম্বইয়ের গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প মিঠি নদীর পলি অপসারণে অনিয়ম এবং আর্থিক অসদাচরণের অভিযোগে মামলাটি জড়িত। গত ১২ জুন মোরিয়া ইডির সামনে হাজির হন এবং বহু কোটি টাকার মিঠি নদী থেকে পলি অপসারণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত চলমান অর্থ পাচার তদন্তে যোগ দেন। ওইদিন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দিনো মোরিয়া তাঁর ভাই স্যান্টিনো মোরিয়ার সঙ্গে ইডির ব্যালার্ড এস্টেট অফিসে পৌঁছেছিলেন। প্রায় সাড়ে চার ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি। এর আগে ৬ জুন মুম্বইয়ের বাসভবন এবং অফিসে তল্লাশি চালানোর পর অভিনেতা ও তাঁর ভাইকে তলব করে ছিল ইডি।

প্রসঙ্গত, মিঠি নদী কেলেঙ্কারি মামলায় তদন্তে নেমে দিনো মোরিয়া ও তাঁর ভাইয়ের সংযুক্তি করণ পায় মুম্বই অপরাধ নিয়ন্ত্রন সংস্থা EOW। এরপরেই বিষয়টি ইডিকে হস্তান্তর করে EOW। জানা যায়, এই মামলার মূল অভিযুক্ত কেতন কদমের সঙ্গে দুই দশক ধরে ঘনিষ্ঠতা রয়েছে অভিনেতা ও তাঁর ভাইয়ের। তদন্তকারীদের মতে, গ্রেফতারকৃত অভিযুক্ত কেতন কদমের স্ত্রী এবং সান্টিনো মোরিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় যৌথভাবে UBO Ridez Private Limited নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একটি বৈদ্যুতিক কার্ট (বাগি) পরিষেবা প্রদানকারী হিসাবে নিবন্ধিত ছিল। তবে পুলিশ দাবি করেছে যে সন্দেহজনক আর্থিক লেনদেন সহজতর করার জন্য এটিকে পাইপলাইন-সম্পর্কিত ব্যবসা হিসাবে চিত্রিত করা হয়েছিল। সূত্রমতে, নদী পরিষ্কার প্রকল্পের চুক্তি বদ্ধ সংস্থাগুলির মধ্যে দিনো মোরিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থাও রয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন যে এই সংস্থাগুলির মাধ্যমে তহবিল অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তাই বুধবার EOW অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে। এই কেলেঙ্কারিতে মিঠি নদী পরিষ্কারের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযুক্তের তালিকায় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি ঠিকাদারও রয়েছেন।কর্মকর্তারা মোরিয়াকে তার কোম্পানির ভূমিকা, চুক্তিটি কীভাবে দেওয়া হয়েছিল এবং তহবিল কীভাবে ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই কেলেঙ্কারির জন্যে অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে পরবর্তীতে হাউসফুল 5-তে দেখা যাবে। এদিকে সোমবার সকাল থেকেই মুম্বই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বিপর্যস্ত। জানা গিয়েছে, মাত্র এক ঘণ্টায় নারিমান পয়েন্টে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া