গাড়ি পার্কিং নিয়ে বচসা, দিল্লিতে নৃশংসভাবে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পার্কিং করাকে কেন্দ্র করে বচসা। আর এই বচসার জেরেই দুষ্কৃতীদের হাতে খুন হলেন বলি অভিনেত্রী হুমা কুরেশির খুড়তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। খুনে ব্যবহার করা অস্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা উজ্জ্বল (১৯), গৌতম (১৮)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আসিফ কুরেশির বাড়ির গেটের সামনে একজন মোটর বাইক রেখেছিল। আসিফ সেটিকে একটু সরিয়ে পার্ক করতে বলেন। কিন্তু অভিযুক্ত কোনওভাবেই সেটা সরাতে রাজি ছিল না। এই নিয়ে শুরু হয় বচসা। বাকবিতন্ডার মধ্যেই আসিফকে হুমকি দেয় অভিযুক্ত। হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল অশান্তি। এরপরেই কয়েক মুহুর্তের জন্য সেখান থেকে চলে গিয়েও ভাইকে সঙ্গে নিয়ে ফিরে আসে ওই অভিযুক্ত। ফিরে এসেই আসিফ কুরেশির ওপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আসিফ। তারপরেই পালিয়ে যায় অভিযুক্তরা।রক্তাক্ত অবস্থায় আসিফকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আসিফের স্ত্রী শাহিন জানান, রাত সাড়ে ৯টা ১০টা নাগাদ এক প্রতিবেশী বাইক পার্ক করছিলেন। সেই প্রতিবেশীকে বাড়ির সামনেই বাইক পার্ক না করে একটু সরিয়ে নিতে বলেছিলেন আসিফ। কিন্তু সেই কথায় কান দেয়নি অভিযুক্ত। তার ওপরে অস্ত্র নিয়ে হামলা চালাতে শুরু করে। অত্যাধিক রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে আসিফের। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আসিফের স্ত্রীয়ের অভিযোগ, এর আগেও অভিযুক্ত আসিফকে হত্যা করার চেষ্টা করেছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের