চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও, পুলিশি জেরার মুখে শ্রীরেড্ডি

এরপর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় আসার পর, শ্রীরেড্ডি তাঁর অবস্থান পরিবর্তন করেন। চাপে পড়ে জনসমক্ষে চন্দ্রবাবু নাইডুর দলের সদস্যদের কাছে ক্ষমা চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং আরেক মন্ত্রী নারা লোকেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও প্রকাশ করে বিপাকে জনপ্রিয় তেলেগু অভিনেত্রী শ্রীরেড্ডি।শনিবার তিনি বিজয়নগরম পুলিশের কাছে হাজিরা দিয়েছেন। কয়েকটি প্রতিবেদনে দাবী করা হয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির আমলে চন্দ্রবাবু নাইডু, কল্যাণ এবং লোকেশকে লক্ষ্য করে কয়েকটি আপত্তিকর এবং অবমাননাকর ভিডিও পোস্ট করেছিলেন শ্রীরেড্ডি। ভিডিওতে নেতা-মন্ত্রীদের গালিগালাজ করেন তিনি। এবং তাঁদের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করেন। মনে করা হচ্ছে, মাত্র জগনমোহন রেড্ডির উস্কানিতেই তিনি এ কাজ করেছেন।

এরপর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় আসার পর, শ্রীরেড্ডি তাঁর অবস্থান পরিবর্তন করেন। চাপে পড়ে জনসমক্ষে চন্দ্রবাবু নাইডুর দলের সদস্যদের কাছে ক্ষমা চান। এবং আর কোনওদিন তিনি রাজনৈতিক মন্তব্য করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু তাঁর ক্ষমা চাওয়া সত্ত্বেও, তেলুগু দেশম পার্টির কর্মীরা অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। শনিবার পুলিশ তাঁকে তলব করে। যেখানে শ্রীকে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপর ছেড়ে দেওয়া হয়। বলা হয় যে, তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

প্রসঙ্গত, শ্রীরেড্ডি তেলেগু বিনোদন জগতের একজন প্রভাবশালী অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি টিভি শো এবং চলচ্চিত্রের অংশ হয়েছেন। তিনি ২০১১ সালে গোবিন্দ ভারহা পরিচালিত নেনু নানা আবাদাম সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে, তিনি অরবিন্দ ৩-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তাকে তেলেগু ছবি জিন্দেগিতে দেখা যাবে, যেখানে তিনি চাল্লা সাই বরুণের বিপরীতে অভিনয় করবেন। ২০১৮ সালে টলিউডে যৌন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে শিরোনামে আসেন শ্রী। তাঁর অভিযোগ ছিল, চেন্নাইয়ের বাসভবনে অর্থদাতা সুব্রামণি এবং তার সহকারী গোপী তাঁকে যৌনলাঞ্ছিত করেছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার