মার্চেই বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করবে আদানি পাওয়ার

মঙ্গলবার ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যু‍ৎকেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশের বিদ্যু‍ৎমন্ত্রী নসিরুল হামিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: চরম বিদ্যু‍ৎ সঙ্কটে গত কয়েক মাস ধরে ভুগছে বাংলাদেশের আম জনতা। নিয়মিত লোডশেডিং করেও বিদ্যু‍ৎ সঙ্কট সামাল দেওয়া যায়নি। গরমের সময়ে পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটবে বলে আশঙ্কা বিদ্যু‍ৎ মন্ত্রকের আধিকারিকদের। আর ওই ভয়াবহ পরিস্থিতি এড়াতে ভারত থেকে বিদ্যু‍ৎ আমদানির উপরেই জোর দিচ্ছে বিদ্যু‍ৎ মন্ত্রক। মঙ্গলবার বিদ্যু‍ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসিরুল হামিদ জানিয়েছেন, আগামী মার্চেই ঝাড়খণ্ডে নির্মাণাধীন গৌতম আদানির সংস্থা থেকে দেশে বিদ্যু‍ৎ পৌঁছবে।

২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে আদানি পাওয়ার লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির পরেই ঝাড়খণ্ডের গোড্ডায় বিদ্যু‍ৎ উ‍ৎপাদন কেন্দ্র গড়ে তুলছে আদানি পাওয়ার। বিদ্যু‍ৎ কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট চালু হচ্ছে। অর্থা‍ৎ প্রতিদিন মোট ১৬০০ ইউনিট বিদ্যু‍ৎ উ‍ৎপাদন হবে। বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহের জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুটি সাবস্টেশন তৈরির কাজ প্রায় শেষের মুখে। এদিন আদানি বিদ্যু‍ৎকেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশের বিদ্যু‍ৎমন্ত্রী নসিরুল হামিদ। সঙ্গে ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ সচিব  হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

গোড্ডায় আদানি বিদ্যু‍ৎকেন্দ্র পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী বলেন, ‘ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ হয়ে আগামী মার্চেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। আগামী গরমের মরসুমে চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি।’

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!