বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দেশে সরকারি চাকরি পাওয়া এখন কঠিন। প্রতিযোগিতার জেরে সরকারি চাকরি পেতে গেলে কালঘাম ছুটে যায় প্রার্থীদের। দিনরাত পড়াশুনা, মানসিক প্রস্তুতি ও পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে হাঁপিয়ে উঠেন চাকরিপ্রার্থীরা। এমনই যখন পরিস্থিতি গোটা দেশে, তখন এক বিরল ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। সরকারি চাকরির পরীক্ষায় শূন্যপদই পূরণ হল না। একজন বাদে পরীক্ষা দিতে এলেন না কোনও প্রার্থীই! যা দেখে হতবাক মধ্যপ্রদেশ সরকার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। ওই জেলায় বন দফতরের তরফে একটি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। বনরক্ষী পদে আটজনকে নেওয়ার ঘোষণা করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তবে তিনটি আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছিল ওই আটটি পদ। বাইগা, ভারিয়া ও সাহারিয়া সম্প্রদায়ের জন্যই সংরক্ষিত ছিল পদগুলি। ওই সম্প্রদায় থেকেই বনরক্ষী নেওয়ার কথা ঘোষণা করে বন দফতর। তাতে অনেক চাকরিপ্রার্থীই অনলাইনে আবেদন করেন। ঝাড়াই-বাছাই করে মোট ২৫জন যোগ্য চাকরিপ্রার্থীকে (তারা সকলেই ওই তিন আদিবাসী সম্প্রদায়ের) নির্বাচন করে বন দফতর। ওই ২৫ জনকে পরীক্ষা.বসার জন্য পাঠানো হয় অ্য়াডমিটও। কিন্তু পরীক্ষার দিন মাত্র ১ জন তরুণী চাকরিপ্রার্থীই হাজির হন। যদিও সেই কারণে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেনি বন দফতর। ওই একজন চাকরিপ্রার্থীর পরীক্ষা নেন আধিকারিকরা। সে পাসও করে পরীক্ষায়। যার ভিত্তিতে সংশ্লিষ্ট পদের জন্য নিয়োগ করা হয়েছে তাঁকে।

আরও পডুন: রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

যদিও বাকি সাতটি পদ ফাঁকাই রয়ে গিয়েছে। কেন এমন ঘটল, তার কোনও উত্তর দিতে পারেনি বন দফতর। মধ্যপ্রদেশ সরকার সূত্রে খবর, বাইগা, ভারিয়া ও সাহারিয়া সম্প্রদায়ের সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য পাঁচটি পদ সংরক্ষিত ছিল। ওই সম্প্রদায়ের থেকে হোমগার্ডে কর্মরত তরুণ-তরুণীদের জন্য সংরক্ষিত ছিল দুটি পদ। আর একটি পদ সংরক্ষিত ছিল প্রাক্তন সেনা আধিকারিকের (বাইগা, ভারিয়া ও সাহারিয়া সম্প্রদায়ের) জন্য। এত কিছুর পরেও মাত্র একজন চাকরিপ্রার্থী হাজির দলেও তাঁকে ফিরিয়ে দেননি আধিকারিকরা। নিয়ম অনুযায়ী সমস্ত টেস্ট নেওয়া হয়। বনরক্ষী পদে চাকরি পেতে বেশ কিছু মানদণ্ড রেখেছিল মধ্যপ্রদেশ সরকার। সেই সবকটি মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে ওই তরুণী। সঙ্গে ১৫ কিমি হাঁটা ও দৌড় পরীক্ষাতেও পাস করতে হতো। সূত্রের খবর, সেই সব পরীক্ষাতেও সফল হয়েছেন ওই তরুণী। যার ফলে সঙ্গে সঙ্গেই বনরক্ষী পদে তাঁকে নিযুক্ত করে বন দফতর। কিন্তু কেন ২৫ জন পরীক্ষার্থী আবেদন করার পরেও এলেন না পরীক্ষা দিতে? তা নিয়ে চিন্তায় প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে সিধি জেলার জেলাশাসক জানিয়েছেন। 

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে