বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন! প্রয়াত ‘ক্যাডবেরি’, ‘ফেভিকল’-খ্যাত ‘অ্যাডম্যান’ পীযূষ পাণ্ডে

বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন! আর নেই কিংবদন্তি বিজ্ঞাপন স্রষ্টা পীযূষ পাণ্ডে। যাঁর হাতে গড়ে উঠেছিল একের পর এক প্রখ্যাত সব বিজ্ঞাপন, যা আজও মানুষের হৃদয়ে বসে রয়েছে, সেই কিংবদন্তি আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজ্ঞাপন জগতে নক্ষত্রপতন! আর নেই কিংবদন্তি বিজ্ঞাপন স্রষ্টা পীযূষ পাণ্ডে। যাঁর হাতে গড়ে উঠেছিল একের পর এক প্রখ্যাত সব বিজ্ঞাপন, যা আজও মানুষের হৃদয়ে বসে রয়েছে, সেই কিংবদন্তি আর নেই। প্রায় চার দশক ধরে বিজ্ঞাপন বাজারে তাঁর আধিপত্য ছিল। এক সময় বিজ্ঞাপন বাজারকে মুড়িয়ে রেখেছিল ইংরেজি ভাষা এবং জিঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞাপনের চিন্তাধারাকে পরিবর্তন এর জন্যে বুকের পাটা দেখিয়েছিলেন পীযূষ পাণ্ডে। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৭ বছর। ক্যাডবেরি, ফেভিকল, এশিয়ান পেইন্টস-সহ একাধিক প্রচারক এবং নির্মাতা ছিলেন তিনি। মন আর বিজ্ঞাপনের মধ্যে ব্রিজ তৈরি করেছিলেন তিনি। যার নেতৃত্বে দেশবাসী পেয়েছিলেন ‘কুছ খাস হ্যায়’, ‘আবকি বাত মোদি সরকার’-এর মতো ট্যানলাইনের বিজ্ঞাপন। বিপণনের জন্য ব্যবহৃত বিজ্ঞাপনের ভাষাকে মনের করিডর পর্যন্ত পৌঁছনোর সেই জাদুকর পীযূষ পাণ্ডে দীর্ঘদিন অসুস্থতার পর বৃহস্পতিবার মারা গিয়েছেন পীযূষ পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, গত এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার চিরঘুমের দেশে চলে গিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে বিজ্ঞাপন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার দশকেরও বেশি সময় ধরে ওগিলভি ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছেন। তিনি ১৯৮২ সালে ওগিলভিতে যোগ দিয়েছিলেন। ২৭ বছর বয়সে, তিনি ইংরেজ-অধ্যুষিত বিজ্ঞাপন শিল্পে প্রবেশ করেছিলেন। এরপরেই তাঁর হাতের ছোঁয়ায় ভারতীয় বিজ্ঞাপনের জগৎ পুরোপুরি বদলে যায়। তখন তাঁর দাদা প্রসুন পান্ডে বিভিন্ন রেডিও জিঙ্গলের ভয়েস আর্টিস্ট ছিলেন। তাঁকে দেখেই পীযূষের বিজ্ঞাপনের প্রতি ঝোঁক বাড়ে। পীযূষ পাণ্ডের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ব্যবসায়ী সোহেল শেঠ। তিনি লিখেছেন, “আমার প্রিয় বন্ধু পীযূষ পাণ্ডের মতো একজন প্রতিভাবান ব্যক্তির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং ভেঙে পড়েছি। ভারত কেবল একজন মহান বিজ্ঞাপন মনকেই হারায়নি, বরং একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং সত্যিকারের একজন অসাধারণ মানুষকেও হারাল।” চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা লিখেছেন, “ফেভিকলের সংযোগ ভেঙে গিয়েছে। আজ বিজ্ঞাপন জগৎ তার আঠা হারিয়ে ফেলেছে। পীযূষ পাণ্ডে, ভালো থাকো।”

১৯৮২ থেকে তাঁর ধ্যান-জ্ঞান শুধু বিজ্ঞাপনকে জুড়েই ছিল। প্রসঙ্গত, ২৭ বছর বয়সে তিনি যখন ‘ওগিলভি ইন্ডিয়া’-র হাত ধরে বিজ্ঞাপন দুনিয়ায় পা রাখেন, সেই সময়ে তাতে পশ্চিমী দুনিয়ায় প্রভাব ছিল বেশি। বিজ্ঞাপনে দেশীয় ছাপ ছিল না বললেই চলে। এরপর তিনি ইতিহাস সৃষ্টি করেন বিজ্ঞাপন মহলে। ‘এশিয়ান পেন্টস’ -এর বিজ্ঞাপন ‘হর খুশি মে রং লায়ে’, ‘ক্যাডবেরি’-র বিজ্ঞাপন ‘কুছ খাস হ্যায়’, ‘ফেভিকল’-এর একাধিক বিজ্ঞাপনের কান্ডারি ছিলেন তিনি। ২০১৪ সালে ‘আব কি বার, মোদি সরকার’ স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁর হাত ধরেগ। সঙ্গে ‘আচ্ছে দিন আনে ওয়ালে হ্যায়’ স্লোগানটিও ছিল তাঁরই নির্মিত। বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অসামান্য কাজের জন্য ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল। আজ তিনি সকলকে ছেড়ে মৃত্যুর পরপরে চলে গেলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “পদ্মশ্রী পীযূষ পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করার মতো কোনও ভাষা আমার কাছে নেই। বিজ্ঞাপন জগতের এক মহাপুরুষ, তাঁর সৃজনশীল প্রতিভা গল্প বলার ধরণকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন এবং আমাদের স্মরণীয় ও চিরস্থায়ী গল্প উপহার দিয়েছেন। আমার কাছে, তিনি এমন একজন বন্ধু ছিলেন যার উজ্জ্বলতা তার আন্তরিকতা, উষ্ণতা এবং বুদ্ধিমত্তায় উজ্জ্বল ছিল। তিনি একটি গভীর শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা কঠিন হবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা।” পীযূষ পান্ডে ১৯৫৫ সালে জয়পুরের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর নয় ভাইবোন ছিল, যার মধ্যে সাত বোন এবং দুই ভাই ছিলেন। তাঁর বাবা একটি ব্যাংকে চাকরি করতেন। তবে বিজ্ঞাপনে আসার আগে পান্ডে বেশ কয়েক বছর ধরে ক্রিকেটও খেলেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে