‘লজ্জায় আমার মাথা নিচু’, উত্তর প্রদেশে তালিবান মন্ত্রীর জমকালো অভ্যর্থনায় ক্ষুব্ধ জাভেদ আখতার

দেশজুড়ে এমন সমালোচনা চলাকালীন গতকাল উত্তরপ্রদেশের জমকালো অভ্যর্থনা করা হয় আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ভারতে আছেন আফগানিস্তানের তালেবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে তাঁর। গত বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছেই এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, দুই দেশের মধ্যে মানবিক সহায়তা, নিরাপত্তা বিষয়ক সহায়তা নিয়ে একাধিক আলাপচারিতা সেরেছেন আমির খান মুত্তাকি। এরপরেই সাংবাদিক সম্মেলনে র আয়োজন করা হয়েছিল। সেখানে মহিলা সাংবাদি কের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এ নিয়ে দেশের বিরোধী দলের কটাক্ষের সম্মুখীন হয়েছিল মোদি সরকার। যদিও পরে ড্যামেজ কন্ট্রোল করে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, সাংবাদিক সম্মেলনে মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞা সিদ্ধান্তে আফগানিস্তানের মন্ত্রীর কোনও ভূমিকা ছিল না।

আসলে ২০২১ সালে অত্যাচারী তালেবান সরকার আফগানিস্তানের মসনদে বসে। তখন থেকে সে দেশে মেয়েদের অধিকার নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। ষষ্ঠশ্রেণির পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়। শিক্ষা ও নারী অধিকার সম্পর্কিত তাঁর এই নীতিকে অনেক দেশ সমালোচনার করেছে। সেই তালিবান সরকারের মন্ত্রীর সঙ্গে ভারতের কেন বৈঠক হবে? এ নিয়ে গোটা দেশ মোদি সরকারের সমালোচনায় লিপ্ত। দেশজুড়ে এমন সমালোচনা চলাকালীন গতকাল উত্তরপ্রদেশের জমকালো অভ্যর্থনা করা হয় আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে। এবং তাঁকে স্বাগত জানিয়েছে সাহারানপুর-ভিত্তিক ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে। তা দেখেই এবার চটলেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার তথা সুরকার তথা চলচ্চিত্র নির্মাতা জাভেদ আখতার। আফগানিস্তানের মন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা দেখে আখতার একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে, ‘তালেবান প্রতিনিধিকে যে সম্মান ও সংবর্ধনা দেওয়া হচ্ছে, তা আমার জন্য গভীরভাবে উদ্বেগের ব্যাপার। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠীর একজন সদস্যকে সম্মান জানানো সমাজের পরিবর্তনশীল অগ্রাধিকারকে প্রতিফলিত করছে। লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে।’

 

এরপর তিনি দারুল উলুম দেওবন্দকে লক্ষ্য করে লেখেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে সর্বদা দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের “ইসলামিক বীর”কে বিরাট স্বাগত জানাচ্ছে। যে ব্যক্তি মেয়েদের শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিলেন, তাকেই সম্মানিত করা হচ্ছে। বাহ বাহ! ধিক্কার!’ এরপর জাভেদ আখতার তাঁর পোস্টে ভারতীয় ভাইবোনদের জিজ্ঞাসা করেন যে, “আমাদের সঙ্গে কী হচ্ছে?” সরকারের এই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই জাভেদ আখতারের মতামতকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এই সংবর্ধনার জন্য ধর্মীয় ও রাজনৈতিক যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছেন।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন