১৫ দিন পেরিয়েও ওষুধ ও প্যাকেজড ফুডে মিলছে না নয়া জিএসটির সুবিধা, সমীক্ষায় প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : জিএসটি পরিকাঠামোয় এসেছে বদল। নবরাত্রী শুরু থেকেই নতুন পরিকাঠামোয় জিএসটি পরিষেবা পাওয়ার কথা। কিন্তু জিএসটির নতুন পরিকাঠামোয় শুরু হয়েছে ১৫ দিন হয়ে গিয়েছে। তারপরেও পণ্যের দাম কমেনি। বিশেষ করে প্যাকটজাত ফুড ও ওষুধের দামে হেরফের হয়নি। ফলে পুজোর সময় থেকে যে সুপলের কথা প্রধানমন্ত্রী শুনিয়েছেন, সেটা সোনার পাথরবাটি।

বলা হয়েছিল, ২৮ এবং ১২ শতাংশের জিএসটি কাঠামোর মধ্যে থাকা পণ্যগুলির মধ্যে ৯৯ শতাংশেরই দাম কমে যাবে। কিন্তু দেখা গিয়েছে, জিএসটি কমে যাওয়ার যে সুবিধার কথা বলা হয়েছিল, সেটা ক্রেতারা পাচ্ছে না। প্যাকেটজাত খাদ্যপণ্য এবং ওষুধের ক্ষেত্রে সমীক্ষা করে জানা গিয়েছে, ১০ জন ক্রেতার মধ্যে গড়ে মাত্র ১ জন ক্রেতা নতুন জিএসটির সুফল পেয়েছে।

সমীক্ষায় জানা যাচ্ছে, ৪০ শতাংশ ক্রেতা জিএসটি কমে যাওয়ার পূর্ণ সুফল পাচ্ছে। বাকি ৬০ শতাংশ জিএসটি কমে যাওয়ার সুফল পাচ্ছেন না। যারা পাচ্ছে না, তাদের মধ্যে ১৮ শতাংশ বলেছে, আংশিক সুবিধা পাওয়া যাচ্ছে কিছু কিছু পণ্যে। নবরাত্রীর সময়ে টেক্সটাইলে সুবিধা মিলবে মনে করা হলেও তা পাওয়া যায়নি। নন ব্র্যান্ড জামাকাপড়ে বহু ক্ষেত্রেই  দাম কমানো হয়নি। দাম কমেনি নন ব্র্যান্ড কসমেটিকসে। জানা গিয়েছে, গাড়িতে সবথেকে বেশি সুফল মিলছে। ৭০ শতাংশ ক্রেতা বলেছে যে, জিএসটি কমে যাওয়ার প্রথম সপ্তাহ থেকেই তারা নয়া জিএসটি সুবিধা গাড়ির দামে প্রতিফলিত হতে দেখছে। প্যাকেজড ফুড হোক বা ওষুধের দোকান কোনও শপিং মল থেকে কিনলে জিএসটির সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে সেই সুবিধা মিলছে না।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে