‘২০২৬ সাল পর্যন্ত আমার রাজনৈতিক দল কোনও নির্বাচনে লড়বে না’, হুঁশিয়ারি বিজয়ের

তাই আমাদের দল ১০ জুলাই বিক্রভান্দি বিধানসভা উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং উপনির্বাচনে কোনো দলকে সমর্থন করবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই জল্পনায় ছিল যে, দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় কয়েক বছরের জন্যে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তিনি নিজের রাজনৈতিক দল গঠন করছেন। ২০২৬ সালে তাঁর দল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অবশেষে চলতি বছরেই জল্পনার অবসান হয়েছে। ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দল তামিজহাগা ভেত্রি কাজগাম (TVK) -এর ঘোষণা করেন। এরপর থেকেই শোনা যাচ্ছে, ২০২৬-এর আগেই হয়তো অভিনেতা কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তাঁর দল অংশ নেয়নি। এরপর শোনা গিয়ে ছিল যে, আগামী ১০ জুলাই বিক্রভান্দি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। কিন্তু এই গুজবও মিথ্যা। প্রথমত অভিনেতা এখনও তাঁর ছবির কাজগুলি শেষ করেননি। আর দ্বিতীয়ত অভিনেতার দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি এবং তাঁর দল কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বিজয় নিজের প্রতিষ্ঠার সময়ই তা দলকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। দলটি মঙ্গলবার জানিয়েছে তাদের এই মূহুর্তে লক্ষ্য শুধুমাত্র জনগণের সেবা করা।

থালাপথি বিজয় তামিল ইন্ডাস্ট্রির সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তাঁর বিশাল ফ্যানবেসও রয়েছেন গোটা দেশজুড়ে। মঙ্গলবার TVK সাধারণ সম্পাদক এন বুসি আনন্দ একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে, ২ ফেব্রুয়ারি পার্টির সূচনার সময়ে দলের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন থালাপথি বিজয়। তাই আমাদের দল ১০ জুলাই বিক্রভান্দি বিধানসভা উপনির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং উপনির্বাচনে কোনো দলকে সমর্থন করবে না। আমাদের দলের সভাপতি বিজয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমাদের দলীয় প্রধান (বিজয়) ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়াই আমাদের প্রাথমিক লক্ষ্য। শিগগিরই অনুষ্ঠিতব্য দলের প্রথম সম্মেলনে তিনি দলের আদর্শ ও বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করবেন।”

সুতরাং, দলটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য তামিলনাড়ু জুড়ে অভ্যন্তরীণ কাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের প্রচারে নিযুক্ত হবে। অতএব, আমরা আনুষ্ঠানিকভাবে বলেছি যে তামিলগা ভেত্রি কাজগাম অন্তর্বর্তী সময়ে স্থানীয় সংস্থা নির্বাচন সহ কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। দলটি বিক্রভান্দি বিধানসভা উপনির্বাচনে অংশ নেবে না এবং কোনও দলকে সমর্থন করবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে, AIDMK এবং ডিএমডিকে। যদিও তাঁরা ঘোষণা করেছে যে তারা ১০ জুলাইয়ের উপ-নির্বাচন বয়কট করবে।” ডিএমকে, পিএমকে এবং নাম তামিলর কাচি উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। আসলজ এই বছরের এপ্রিলে ডিএমকে বিধায়ক এন পুগাজেন্থির মৃত্যুর জন্যে এই অঞ্চলে উপ-নির্বাচন হবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়