২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ সঈদের নিরাপত্তা বাড়াল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদের নিরাপত্তা বাড়াল পাকিস্তান। সম্প্রতি সঈদ ঘনিষ্ঠ আবু কাতালের হত্যার পর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সঈদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করেছে এবং তার বাড়িটিকে একটি ছোটখাটো কারাগারে পরিণত করা হয়েছে। পাকিস্তানি সাংবাদিক আজাজ সঈদও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হাফিজ সঈদের উপর বেশ কয়েকবার আক্রমণ চালানো হয়। কিন্তু প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও পাকিস্তান দাবি করছে যে হাফিজ সঈদ টেরর ফান্ডিংয়ের কারণে বর্তমানে পাকিস্তানের জেলে সাজা ভোগ করছে। এই দাবি সত্ত্বেও, বিবিধ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে সে খুব কম সময়ের জন্যই জেলবন্দি অবস্থায় থেকেছে। বরং হাফিজকে বেশিরভাগ সময় লাহোরে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে। জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজ সঈদকে বিশ্বব্যাপী সন্ত্রাসী ঘোষণা করেছে। তারপরেও সে পাকিস্তানে প্রকাশ্যে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে।

২০২১ সালের ২৩ জুন লাহোরের জোহর টাউনে হাফিজ সইদের বাসভবনের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তাতে ৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন। ২০২৩ সালে, সঈদের দুই ঘনিষ্ঠ সহযোগী, হানজলা আদনান এবং রিয়াজ আহমেদ ওরফে আবু কাসিমকে হত্যা করা হয়। এই ঘটনা লস্কর-ই-তৈবার মধ্যে আতঙ্ক তৈরি করে।

২০২৪ সালে লস্কর-ই-তৈবার উপ-প্রধান আবদুল রেহমান মক্কি নিহত হয়। এই ঘটনা হাফিজের মনে এতটাই আতঙ্কের সৃষ্টি করে যে সে মক্কির শেষযাত্রাতেও যোগ দেয়নি। একাধিক গোয়েন্দা সূত্র ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে নিশ্চিত করেছে যে পাক অধিকৃত কাশ্মীর (POK) থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে পাকিস্তানের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স