বোমা মেরে তিহাড় জেল উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিমানবন্দর, স্কুল, হাসপাতালের পরে এবার বোমা মেরে তিহাড় জেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার তিহাড় জেল কর্তৃপক্ষকে এক ইমেল পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়েছে। হুমকি ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি দিল্লি পুলিশের গোচরে এনেছে তিহাড় জেল কর্তৃপক্ষ। আর অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। তিহাড় জেলের ভিতরে বিশেষ তল্লাশি শুরু হয়েছে।

বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, পশ্চিমবঙ্গের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল-সহ একাধিক রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী। কয়েকদিন আগেই তিহাড়ে বন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

গত কয়েকদিন ধরেই দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দর, শতাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হচ্ছে। এমনকি এদিন সকালেও রাজধানীর চার হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছিল। যে চার হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল জিটিবি হাসপাতাল, হেডগেওয়ার হাসপাতাল, দীপচন্দ্র বন্ধু হাসপাতাল। ওই মেল হুমকি নিয়ে তদন্তে নামে দিল্লি পুলিশ। দমকল, বম্ব ডিসপোজাল স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছয়। চার হাসপাতালেই তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগে গত ১২ মে রাজধানীর ২০ হাসপাতালে হুমকি মেল পাঠানো হয়েছিল। বিমানবন্দর, স্কুল, হাসপাতালের পরে এবার তিহাড় জেল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে দিল্লি পুলিশের আধিকারিকদের রাতের ঘুম উবেছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড