ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতাল (এএমসিএইচ), উত্তর-পূর্ব ভারতের প্রাচীনতম মেডিকেল কলেজের মধ্যে একটি। সেই হাসপাতাতের মর্গেই ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ছড়িয়েছে ব্যপক উত্তেজনা।

জানা গিয়েছে, অসম মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর দুই যুবকের মৃতদেহ বদল হয়েছে।  ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সোনরির খামলুং লাইনের বাসিন্দা মনোজ বাউরি ৭ জুন ডিব্রুগড় যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি মনোজের পরিবারের কাছে হস্তান্তর করে। নিজেদের ছেলের মরদেহ ভেবে মনোজের পরিবার দেহ সোনরিতে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু, শেষকৃত্যের ঠিক আগে কফিনটি খোলার পরেই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। দেখা যায় কফিনের ভেতরে থাকা মরদেহটি মনোজ বাউরির নয়, বরং অন্য এক ব্যক্তির।

আরও পড়ুন: সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

বিষয়টি অবিলম্বে স্থানীয় পুলিশ এবং অসম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তী তদন্তে জানা যায় যে, মনোজের পরিবারের কাছে হস্তান্তর করা মৃতদেহটি আসলে ডুমডুমার বাসিন্দা সুনীল নায়েকের ছিল। একই রকমভাবে মনোজ বাউরির মৃতদেহ সুনীল নায়েকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি দেহ ডিব্রুগড়ে ফিরিয়ে আনে এবং গভীর রাতে মরদেহ দুটি যথাযথ পরিবারের কাছে হস্তান্তর করে।  দেহ অদলবদলের ঘটনা তীব্র জনরোষের সৃষ্টি করেছে এবং অনেকেই ভবিষ্যতে এ ধরনের ত্রুটি রোধে উপযুক্ত নিয়মকানুনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সোনরিতে এটিই প্রথম এমন ঘটনা নয়। এর আগেও একই ধরনের বিভ্রান্তির খবর পাওয়া গিয়েছিল, যখন ভুলভাবে শনাক্ত করা একটি মৃতদেহ কবর দেওয়া হয়েছিল এবং পরে তা কবর থেকে তুলে আবার আসল পরিবারকে ফেরত দেওয়া হয়েছিল। 

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ