এই মুহূর্তে

স্টেডিয়ামে কুকুর নিয়ে হাঁটার জোর, দেশের দুই প্রান্তে বদলি আমলা দম্পতি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পোষ্য কুকুর নিয়ে হাঁটবেন বলে ক্রীড়াবিদদের জন্য বন্ধ করে দেওয়া হত স্টেডিয়ামের দরজা। একদিন নয়, দিনের পর দিন এমন ঘটনা ঘটেছে। আর সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই ন্যক্কারজনক ঘটনার(Dog Walking Controversy) কথা জানাজানি হতেই রাতারাতি বদলি করে দেওয়া হল অভিযুক্ত আমলা দম্পতিকে(IAS Couple Transferred)। একজনকে পাঠানো হয়েছে লাদাখে(Ladhak)। আর অন্যজনকে পাঠানো হয়েছে অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh)। স্বরাষ্ট্রমন্ত্রকের(Home Ministry) এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়াবিদরা।

বৃহস্পতিবারই এক সর্বভারতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয় দিল্লির রাজস্ব সচিব সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গার কুকীর্তি। প্রতিবেদন অনুযায়ী, প্রিয় পোষ্যকে নিয়ে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে প্রতিদিনই সান্ধ্যভ্রমণে আসতেন দিল্লির প্রধান সচিব (রাজস্ব) সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গা। আর ‘সাহেব’-এর সান্ধ্যভ্রমণে যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য ক্রীড়াবিদদের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামের দরজা বন্ধ করে দিতেন নিরাপত্তারক্ষীরা। ক্রীড়াবিদদের অনুশীলন থামিয়ে বের করে দেওয়া হত। পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হত। সব কিছু মুখ সহ্য করে যাচ্ছিলেন ক্রীড়াবিদরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির মুখ্যসচিবের কাছে এ বিষয়ে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই রিপোর্ট মন্ত্রকের কাছে জমা পড়ে। সঙ্গে সঙ্গেই আমলা দম্পতিকে বদলি করে দেওয়া হয়। সঞ্জীবকে লাদাখে এবং তাঁর স্ত্রীকে অরুণাচল প্রদেশে বদলি করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ