একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকার লোভ সামলানো বড় মুশকিলের কাজ। যদি এই লোভ কোনও ব্যক্তিকে গ্রাস করে তাহলে তাঁর অধঃপতন নিশ্চিত। টাকার লোভে  মানুষ কতটা নীচে নামতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার। মহারাষ্ট্রে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। ২১ বছর বয়সী এক বিবাহিত মহিলাকে কেবল পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং এক মাসের মধ্যে তিনজন ভিন্ন পুরুষের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রতিবারই তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ক্রমাগত অপমান এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে মহিলা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।  

লজ্জাজনক ও ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড জেলার আষ্টি তালুকে। বিশেষটি প্রকাশ্যে আসার পরেই নিন্দা ও সমালোচনার  ঝড় বয়ে গিয়েছে। শুধুমাত্র টাকার লোভে এক মাসের মধ্যে ২১ বছর বয়সী বিবাহিত মহিলাকে বিক্রি করে তিনবার  বিয়েতে বাধ্য করা হয়েছিল। জানা গিয়েছে নির্যাতিতা মহিলা   লাতুরের বাসিন্দা ।  দুই বছর আগে  তিনি  প্রথম বিয়ে করেছিলেন কিন্তু স্বামীর অত্যাচারের কারণে তিনি তার বাবা-মায়ের বাড়িতে থাকতেন। সেই সময়ে   পুনের হাডপসারের একজন এজেন্ট মহানন্দর সঙ্গে তাঁর দেখা হয়।  মহানন্দ তাকে দ্বিতীয় বিবাহের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে পুনে নিয়ে যান। সেখানে মহানন্দ নামের ওই ব্যক্তি ৫ লক্ষ টাকা নিয়ে জোর করে অমর কালভোর নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দেন। মাত্র ১০ দিনের মধ্যে, তাকে তুলে নিয়ে গিয়ে ৪.৫ লক্ষ টাকায় অন্য একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়। শারীরিক ও মানসিক অত্যাচার এখনেই থামেনি বরং ৪ মার্চ  তাকে আস্তি তালুকের কান্দি বুদ্রুকের এক ব্যক্তির  সঙ্গে তৃতীয় বিবাহে বাধ্য করা হয় এবং ৪.৫ লক্ষ টাকা  নেওয়া হয়। 

আরও পড়ুন: অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

এখানেই শেষ নয় অভিযুক্ত মহিলাকে  ফোন করে চতুর্থ বিয়ের জন্য প্রস্তুতি নিতে  বলে। তখনই ওই মহিলা  মানসিকভাবে ভেঙে পড়েন। বারবার বিক্রি হওয়ার অপমান এবং আরও নির্যাতনের ভয়ে তিনি বিষ পান করেন। বর্তমানে তিনি মিরাজগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা  গিয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে, আষ্টি পুলিশ প্রধান অভিযুক্ত মহানন্দা, তার স্বামী এবং তুলজাপুরের আরও দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 318 এবং 61 (মানব পাচার এবং প্রতারণা) অধীনে মামলা দায়ের করেছে।  

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!