আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের বুলধানা জেলায় সামনে এল এক শিহরণ জাগানো হত্যাকাণ্ডের ঘটনা। প্রথমে যা সাধারণ সড়ক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল, তদন্তে নেমে পুলিশ জানতে পারে সেটি আসলে ছিল সুপরিকল্পিত খুন। অভিযোগ, নিজের স্ত্রীকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়েছিলেন স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রকাশ গাওয়ান্ডে। তার স্ত্রী বৃশালি গাওয়ান্ডে পেশায় একজন স্কুলশিক্ষিকা ছিলেন। দাম্পত্য কলহের জেরেই এই নৃশংস ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। অভিযোগ, প্রকাশ প্রথমে তিনবার স্ত্রীর খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তিনি সুপারি কিলারের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন।তদন্তে জানা যায়, স্ত্রীকে হত্যার জন্য প্রকাশ গাওয়ান্ডে প্রায় ১ লক্ষ টাকার বিনিময়ে মঙ্গেশ চুলকার নামে এক ব্যক্তিকে সুপারি দেন। পরে মঙ্গেশ এই কাজের জন্য মনীশ সূর্যবংশী নামে এক গাড়িচালককে দায়িত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী, দুর্ঘটনার ছদ্মবেশে হত্যার ছক কষা হয়।গত ২ মার্চ ঘটনাটি ঘটে। সেদিন বৃশালি স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় একটি সাদা রঙের টাটা ইনট্রা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। আঘাত এতটাই প্রবল ছিল যে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রথমদিকে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল।

তবে তদন্তে নেমে পুলিশ লক্ষ্য করে, ঘটনাস্থলের আশপাশে একটি নির্দিষ্ট গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে সেই গাড়ির নম্বরের সূত্র ধরে মালিক মনীশ সূর্যবংশীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি পুরো ষড়যন্ত্রের কথা স্বীকার করেন।এরপর পুলিশ প্রকাশ গাওয়ান্ডে, মঙ্গেশ চুলকার এবং মনীশ সূর্যবংশী-এই তিনজনকেই গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এবং আদালতের নির্দেশে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, পারিবারিক বিবাদই এই নৃশংস হত্যার নেপথ্যে থাকতে পারে। তবে পুরো ঘটনার কারণ জানতে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ