ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা

হামলায় রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার মজলিশপুর। অভিযোগ এদিন বিকেলে মজলিশপুরের মোহনপুরের রনিবাজারে কংগ্রেসের বাইক র‍্যালি চলার সময়ে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে বিজেপির সশস্ত্র কর্মীরা হামলা চালান। হামলায় রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের চিকি‍ৎসার জন্য প্রথমে  হাসপাতালে নিয়ে যেতে বিজেপির সশস্ত্র কর্মীরা বাধা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন রাজ্য কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মজলিশপুরের মোহনপুরের রনিবাজারে এদিন ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমারের উপস্থিতিতে বাইক র‍্যালি করছিলেন দলের নেতা-কর্মীরা। মজলিশপুর সহ পাঁচ কেন্দ্রে বিজেপি ভোট লুঠ করবে অভিযোগ তুলে আলাদাভাবে ভোট করানোর দাবিতে ওই বাইক র‍্যালি করা হয়েছিল। আচমকাই রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মীরা ওই মিছিলের উপরে চড়াও হন। কংগ্রেস নেতা-কর্মীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। বিজেপি কর্মীদের মারধরের হাত থেকে রেহাই পাননি প্রাক্তন আইপিএস আধিকারিক তথা রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার।

আক্রান্ত কংগ্রেস কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন হাত শিবিরের দাপুটে নেতা সুদীপ রায় বর্মন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে অজয় কুমারকে স্থানীয় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ