‘অপয়ার’ পরে এবার মোদিকে ‘পকেটমারের সঙ্গে তুলনা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢোলপুর: একেই বলে ‘ঢিলের বদলে পাটকেল’। নির্বাচনী প্রচারে গিয়ে শালীনতা ডিঙিয়ে তাঁকে ‘মূর্খদের সর্দার’ বলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর খোঁচার জবাব ফিরিয়ে দিতে গিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। মঙ্গলবারই ‘অপয়া’ বলে খোঁচা দিয়েছিলেন। আর বুধবার এক ধাপ এগিয়ে পকেটমারের সঙ্গে তুলনা করলেন। সেই সঙ্গে মোদির সঙ্গে আদানির সম্পর্ক তুলেও খোঁচা দিয়েছেন।

এদিন রাজস্থানের ঢোলপুরের রাজাখেড়ায় কংগ্রেস প্রার্থীর হয়ে এক নির্বাচনী সভায় ভাষণ দেন রাহুল। আর ওই সভাতেই পকেটমারের প্রসঙ্গ তুলে মোদি, অমিত শাহ এবং আদানিকে খোঁচা দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘পকেটমার কখনই একা আসে না। তিন জনের দল বেঁধে আসে। প্রথমজন আপনাকে অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ব্যস্ত রাখেন। আপনি অমনযোগী হয়ে পড়লে দ্বিতীয়জন এসে পকেট মেরে যান। আর তৃতীয় জন আপনার উপরে নজর রাখেন। আপনি যদি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তাহলে আপনার উপরে হামলে পড়বেন এবং আপনাকে হুমকি দেবেন। এভাবেই চলে পকেটমারি। দেশেও তাই চলছে। মোদিজি আপনাকে অপ্রাসঙ্গিক কথা বলে ব্যস্ত রাখেন। দ্বিতীয়জন আদানি এসে আপনার পকেট মেরে দিয়ে কেটে পড়ছেন। আর তৃতীয় জন অমিত শাহ আপনাকে হুমকি দেওয়ার কাজ করে চলেছেন।’

মোদির সঙ্গে আদানির ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলেও খোঁচা দিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘আদানির স্বার্থে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। গত সাড়ে ৯ বছরে দুটি ভারত গড়েছেন মোদিজি। প্রথম ভারত আদানির। আর দ্বিতীয় ভারত গরিবদের।’ উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ভোট। আগামিকাল বৃহস্পতিবারই মরু রাজ্যে বিধানসভার ভোটের প্রচার শেষ হচ্ছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর